,

অদিতির সময়

news-image

বিনোদন ডেস্ক : ২০১১ সালে অনেকটা সাদামাটাভাবেই বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী অদিতি রাও হায়দারির। সহশিল্পী হিসেবে ইরফান খানকে পেলেও নিজের প্রথম ছবি ‘ইয়ে সালি জিন্দেগি’তে খুব একটা দৃষ্টি কাড়তে পারেননি তিনি। তবে যার মধ্যে সম্ভাবনা আছে, তিনি তো আর সহজেই হারিয়ে যেতে পারেন না। অদিতির বেলায়ও হলো তাই। ধীরে ধীরে তার নামের পাশে যুক্ত হয়েছে ‘দিল্লি-৬’, ‘রকস্টার’, ‘মার্ডার ৩’, ‘ওয়াজির’সহ বেশ কয়েকটি আলোচিত ছবি। এখন তিনি দণি ভারতের প্রখ্যাত নির্মাতা মণিরতœমের তামিল ছবি ‘কাতরু ভালাইদাই’র মূল চরিত্রে অভিনয় করছেন। কিন্তু মণিরতœমের মতো পরিচালকের নায়িকা হয়েই সন্তুষ্ট থাকতে চান না অদিতি। চলচ্চিত্র নির্মাণের কিছু নিয়মও মণিরতœমের কাছ থেকে শিখে নিতে চান এই অভিনেত্রী। এরই মধ্যে অদিতি এ ছবির সহকারী পরিচালকদের দলে ভিড়ে গেছেন।

মণিরতœমের ছবির শুটিং শেষ করার পর অদিতির জন্য অপো করছে আরও দুই বড় নির্মাতার বড় দুটি ছবি। একটি সুধীর মিশ্রের ‘অউর দেবদাস’, অন্যটি সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘অউর দেবদাস’ ছবিতে অদিতি অভিনয় করবেন চন্দ্রমুখীর চরিত্রে। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন রিচা চাড্ডা ও রাহুল ভাট। আর ‘পদ্মাবতী’তে অদিতি অভিনয় করবেন আলাউদ্দিন খিলজির (রণবীর সিং অভিনয় করবেন এই চরিত্রে) স্ত্রী কমলা দেবীর ভূমিকায়। ছবিটিতে আরও আছেন দীপিকা পাড়–কোন ও শহিদ কাপুর। তাই বলাই যায়, সময়টা এখন অদিতিরই।

খবর : বলিউড হাঙ্গামা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা