,

জঙ্গিনেতা ‘রাজীব গান্ধী’ গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : গুলশান হামলার অন‌্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত নব‌্য জেএমবির নেতা ‘রাজীব গান্ধী’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

জঙ্গি সংগঠনটির উত্তরাঞ্চলীয় এই কমান্ডারের আসল নাম জাহাঙ্গীর আলম। তিনি ‘রাজীব গান্ধী’ নামে সংগঠনে পরিচিত বলে গোয়েন্দা কর্মকর্তারা বলে আসছেন।

গত বছর গুলশান ও শোলাকিয়ায় হামলার পর আরও কয়েকজনের সঙ্গে রাজীব গান্ধীর নামও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল।

‘রাজীব গান্ধী’ ছদ্মনামের একজন গুলশান ও শোলাকিয়া হামলায় ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রেখেছিলেন বলে তখন জানিয়েছিলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা