,

নিশ্চুপ হিলারিকে কড়া ভাষায় আক্রমণ ট্রাম্পের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর থেকেই আড়ালে আছেন মার্কিন রাজনীতিবিদ হিলারি ক্লিনটন। বলতে গেলে জনসম্মুখে একমদই আসেন না তিনি। কিন্তু না চাইলেও তাকে আলোচনায় আসতে হচ্ছে। শুক্রবার তাকে নিয়ে পর পর দুইটি টুইট করেছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময়কে টেনে এনে ট্রাম্প ওই টুইটগুলো করেন।

টুইটে হিলারির ইমেইল কেলেঙ্কারি নিয়ে ট্রাম্প আলোচনা করেছেন। টুইটারে ট্রাম্প লিখেছেন, হিলারির সমর্থকরা এফবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু এফবিআইয়ের কাছে হিলারির ইমেইল কেলেঙ্কারি নিয়ে যেসব তথ্য ছিল সে অনুসারে তাকে নির্বাচনে দাঁড়াতে অনুমতি দেয়াটাই ঠিক হয়নি। হিলারি জঘন্য এক অপরাধী। এফবিআই তার সঙ্গে অনেক ভালো আচরণ করেছে। নির্বাচনে হিলারি হেরেছে কারণ সে ভুল অঙ্গরাজ্যগুলোতে প্রচারণা চালিয়েছিল। তার প্রচারণাও উৎসাহব্যাঞ্জক ছিল না।

ট্রাম্প তার টুইটে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার করা স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা বাতিলেরও হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেন, এ ব্যবস্থা খুব তাড়াতাড়ি ইতিহাসের খাতায় নাম লেখাবে। কারণ এর খরচ বহনের সামর্থ্য আমেরিকার নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা