,

বাস্তবের ‘হাল্ক’!

news-image

ডেস্ক রিপোর্ট : কমিকস বা ছবির দুনিয়ার এক অবিশ্বাস্য চরিত্রের নাম হাল্ক। কিন্তু এবার সত্যিকার অর্থেই সেই রকম এক চরিত্রের দেখা মিলেছে। তিনি হলেন পাকিস্তানের মারদান শহরের বাসিন্দা ২৫ বছর বয়সী যুবক আরবাব খিজির হায়াত। বিশালাকার আরবাবের ওজন ৯৬০ পাউন্ড। অবিশ্বাস্য শোনালেও এ সবই সত্যি। আর এই যুবককে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। খবর ডেইল মেইলের।

ডেইল মেইল জানিয়েছে, আরবাব বরাবরই ভারোত্তোলন চ্যাম্পিয়ন হতে চেয়েছিলেন। নিজের এই স্বাস্থ্য ও শক্তির জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশ্বের ভারোত্তোলন প্রতিযোগিতায় প্রবেশের আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছেন আরবাব।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই যুবকের প্রতিদিনকার খাবারের তালিকা কিন্তু বিশাল। আরবাব প্রতিদিন অন্তত ১০ হাজার ক্যালরি খাবার গ্রহণ করেন। সকালের নাশতায় ৩৬টি লাগে তার। সেই সঙ্গে দিনে খান সাত পাউন্ড মাংস, পাঁচ লিটার দুধ আর তার সঙ্গে অন্যান্য খাবারতো রয়েছেই।ৃ

আরবাবের উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি। নিজের এই বিশাল ওজনের জন্য কোনো শারীরিক সমস্যায় ভোগেন না তিনি। এমনটি দাবি করে আরবাব বলেন, “শরীরের ওজন সংক্রান্ত কোনো জটিলতা নেই আমার। আর যেহেতু আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হতে চাই তাই এটা ধরে রাখতে হবে। ”

আরবাব আরও বলেন, “কৈশোর থেকেই ওজন বাড়তে শুরু করে তার। সেই সময়ই ভারোত্তোলক হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছে জাগে তার। আর সে কারণে ওজন আর নিয়ন্ত্রণ করেননি। ” বিডিপ্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা