,

আগুন দিয়ে চুল কাটা!

news-image

অনলাইন ডেস্ক : চুল কাটানোর জন্য ভালো সেলুনের খোঁজ করেন না এমন মানুষের দেখা পাওয়া ভার। কিন্তু তাই বলে কি কেউ জেনেশুনে এমন সেলুনে যাবেন, যেখানে আগুন দিয়ে চুল কাটানো হয়?

উত্তর হয়তো দেবেন, ‘না’। কিন্তু বাস্তবে এমনই এক বিশেষ সেলুনের দেখা মিলেছে পাকিস্তানে।

আজ সকালে পাকিস্তানের ওমর আর কোরাইশি নামের এক সাংবাদিক তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ওই সেলুনের কর্মী তাঁর গ্রাহকদের চুল কাটার ক্ষেত্রে আগুন ব্যবহার করছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, চুল কাটাতে বসা ব্যক্তির মাথায় ওই কর্মী প্রথমে লিকুইড এবং একধরনের পাউডার ছিটিয়ে দিচ্ছেন। এরপর লাইটার দিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। প্রায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে তিনি দুই হাতে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে শুরু করছেন।

চুল কাটার এমন অভিনব পদ্ধতির ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কোরাইশি ভিডিওটি আপলোড করার পর লিখেছেন, ‘আমরা মজা করছি না। আপনি এতে প্রকৃত অগ্নিশিখা দেখতে পাবেন।’

নিজের টুইটের বিপরীতে এক মন্তব্যকারীর উত্তরে কোরাইশি বলেছেন, ‘আমার মনে হয় ওই ব্যক্তির চুল সোজা করার জন্য এ পদ্ধতি কাজে লাগানো হয়েছে।’

১ মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করার পর সতর্ক বার্তা হিসেবে লেখা হয়েছে, ‘প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম।’

চুল কাটার এই অভিনব ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ১৩ ঘণ্টা আগ পর্যন্ত ৫৭০ জন শেয়ার করেছেন। ইউটিউবে ভিডিওটি এ পর্যন্ত চার হাজার ৬৭৯ বার দেখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের