,

শূকরের খোঁয়াড়ে মাকে রাখল ছেলে! [ভিডিও]

news-image

অনলাইন ডেস্ক : চীনে অত্যন্ত দুর্বল ও ক্ষীণকায় শরীরের বৃদ্ধা মাকে তার সন্তান শূকরের খোঁয়াড়ে বন্দী করে রাখার ঘটনায় সমালোচনার ঝড় ওঠেছে।

দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি প্রদেশে ৯২ বছর বয়সী ওই বৃদ্ধাকে তার নিজেরে ছেলে এবং ছেলে-বউ শূকরের খাঁচায় বন্দী করে রাখে।

সাউদার্ন মর্নিং পোস্ট পত্রিকার খবরে বলা হয়েছে, ইয়াং নামে ওই নারীকে ১০ বর্গমিটার সেলের ভেতর কাঠের বেঞ্চিতে ঘুমাতে দেয়া হয়েছে। তবে তিনি নিজের ইচ্ছাতেই সেখানে ছিলেন কি না তাও খতিয়ে দেখবে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রিটি নান গুলান নামে স্থানীয় একজন নারী ওই বৃদ্ধাকে আটকে রাখার ভিডিওটি গত ৬ জানুয়ারি অনলাইনে পোস্ট করেন।

মিয়াওপাই নামে চীনের জনপ্রিয় ভিডিও সার্ভিসে ওই ভিডিও আপলোডের পর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ১৮ লাখের বেশিবার সেটি দেখা হয়েছে।

১০ হাজারের বেশী অনলাইন ব্যবহারকারী হ্যাশট্যাগ দিয়ে পোস্ট শেয়ার করেছেন, যেখানে বৃদ্ধের ছেলে এবং ছেলে-বউকে ‘পশু’ বলে অভিহিত করা হয়।

এরপর বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষার সময় তার হাড্ডি-সর্বস্ব শরীরের ছবি মর্নিং পোস্ট পত্রিকায় ছাপা হলে তা আরও বিক্ষুব্ধ করে তোলে অনেককে।

চীনে এমন ঘটনা একেবারে নতুন নয়। সেখানে বৃদ্ধ বাবা-মায়ের প্রতি প্রায়ই সন্তানদের এমন অবেহলার খবর পাওয়া যায়।

গত ২০১৪ সালে হেনান প্রদেশে নব্বর বছর বয়সী এক বৃদ্ধ এমন অবস্থার শিকার হয়েই প্রাণ হারিয়েছিলেন।

নভেম্বর মাসেই ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে রাস্তায় আবর্জনার ভেতর থেকে খাবার উঠিয়ে খেতে দেখা যায় এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি করে।

https://youtu.be/uNoIWAKlAHA

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের