,

শরণার্থীকে লাথি, নারী সাংবাদিকের তিন বছরের কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : হাঙ্গেরির এক নারী সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সার্বিয়ার সীমান্তে ছবি তুলতে গিয়ে শরণার্থীকে লাথি দেওয়ার অপরাধে তাকে এই কারাদণ্ড দেওয়া হল। খবর বিবিসির।

শুক্রবার বিবিসি জানায়, পুলিশ বেষ্টনী ভেঙে গত বছরের ১৫ সেপ্টেম্বর হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে শরণার্থীরা পালানোর চেষ্টা করে। পেট্রা ল্যাসলো নামের সেই নারী সাংবাদিক সেখানে ছবি তুলতে যান। তিনি এ সময় পালানোর চেষ্টাকালে দুই শরণার্থীকে লাথি দিয়ে ফেলে দেন। সেই দুই শরণার্থীদের মধ্যে একটি ছোট মেয়েও ছিল।

বিচারক ইলেস নানাসি বলেন, লাসলোর আচরণ ছিল সামাজিক মূল্যবোধের পরিপন্থী। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাস যে আইনজীবীর সাহায্য নিয়েছিলেন, বিচারক তার ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। আদালতে শুনানির সময় মাঝেমধ্যেই সেই নারী সাংবাদিককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

লাসলো বলেন, ‘আমি ঘুরেই দেখি কয়েকশ মানুষ আমার দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসছে। এটা ছিল ভয়ানক। ওই ঘটনার পর তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের