মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তামিমের হাততালি দেখেই বুঝেছি’

news-image

স্পোর্টস ডেস্ক : বন্ধু খারাপ করলে মন খারাপ হয়। বন্ধু ভালো করলে নাকি আরও বেশি মন খারাপ হয়। এই হলো ‘হিউম্যান সাইকোলজি’। বন্ধুদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা থাকাই ভালো। সাকিব ও তামিমের মধ্যে এমনটা আছে কি না, তা বলা কঠিন। তাঁরা তো আর স্বীকার করবেন না। তবে রানের একটা লড়াই দুজনের মধ্যে চলছে বেশ কিছুদিন ধরে।

মোট রানে এখনো অনেক এগিয়ে তামিম। টেস্ট কিংবা ওয়ানডেতে। তবে আজ সাকিব ভেঙে দিলেন তামিমের ২০৬ রানের সেই ইনিংসটির রেকর্ড। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসের মালিক এখন সাকিব। ইনিংসের ১২৭তম ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টকে আলতো পুশ করে সিঙ্গেল নিয়ে সাকিব পৌঁছে গেছেন এই চূড়ায়। তামিম তখন ড্রেসিং রুমের সিঁড়িতে। সজোরে করতালি দিচ্ছেন। রেকর্ডটা হাতছাড়া হয়ে গেল। তামিমের মিশ্র অনুভূতিই হচ্ছে হয়তো। ভালো লাগছে, আবার একটু খারাপও।

সাকিব অবশ্য ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি ভেবেছিলেন রেকর্ডটা ২১৪ রানের, ‘২০৬ নয়, আমি মনে করেছিলাম ওর ইনিংসটা ২১৪ রানের। ওই সিঙ্গেলটা যখন নিলাম, তখন দেখি তামিম দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। ওর হাততালি দেওয়া দেখেই বুঝেছি, বেশ রেকর্ডটা তাহলে আমারই হয়ে গেল।’

সাকিব অবশ্য কদিন আগে দাবি করেছিলেন, ক্যারিয়ারে এখন যে পর্যায়ে আছেন তাতে ব্যক্তিগত অর্জন নিয়ে আর ভাবেন না। কিন্তু আজকের ইনিংসটা এমন এক অর্জন, সাকিবের বহু কীর্তিতে উজ্জ্বল ক্যারিয়ারেও আলাদা হয়ে থাকবে। সাকিব বললেন, ‘সব সময়ই চিন্তা করি দলে অবদান রাখার। বেশি করতে পারলে অবশ্যই ভালো লাগে।’

সাকিবের তৃপ্তি বেশি হচ্ছে সিনিয়র ক্রিকেটার হিসেবে যে দায়িত্ব ছিল, তা পালন করতে পেরেছেন বলে, ‘বল খুব বেশি যে মুভ করছিল না। আর ওরাও অনেকক্ষণ একটা ভালো জায়গায় বল করে যেতে পারেনি। বল এক জায়গায় ফেলেনি। তবে আমার জন্য ওই সময় এটাও গুরুত্বপূর্ণ ছিল ওই বাজে বলগুলোতে রান তুলে নেওয়া, না হলে পরে চাপে পড়ে যেতাম। সব মিলিয়ে আমার জন্য এটা খুবই সন্তোষজনক একটা দিন। আগেও দেখা গেছে ভালো একটা জায়গা থেকে হঠাৎ করে অবস্থা খারাপ হয়ে যায়। ওরাও চেষ্টা করেছে আমাদের জুটিটা ভাঙার। ওরা হয়তো প্রথমে ভেবেছে সহজে উইকেট পাবে। পরে বুঝেছে অতটা নয়। আমাদের মানসিকতা যে এখন আর আগের মতো নেই। এটাও অনেক বড় উদাহরণ।’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের