,

বিরোধী মতকে দমন-পীড়ন করছে সরকার : এইচআরডব্লিউ

news-image

নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বৃহস্পতিবার ‘ওয়ার্ল্ড রিপোর্ট ২০১৭’ প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, সরকার গত বছর গণমাধ্যম ও বেসামরিক মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হাতে আটক, পঙ্গু, নিহত হওয়া ছাড়াও বিরোধী দলের নেতা-কর্মীর গুম হওয়ার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ: ডিজঅ্যাপিয়ারেন্সেস, ক্ল্যাম্পডাউন অন ক্রিটিকস। অ্যাকশন অন এক্সট্রিমিস্ট ভায়োলেন্স নিডস টু রেসপেকটস রাইটস’ শীর্ষক প্রতিবেদনে ওই সংস্থাটি বলেছে, ব্লগার, ধর্মনিরপেক্ষ, শিক্ষাবিদ, সমকামী অধিকারকর্মীদের সহিংসতার হাত থেকে সুরক্ষায় ব্যর্থ হয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ। অনেকেই জঙ্গিদের হাতে প্রাণ দিয়েছেন।

শুরুতে ব্লগারসহ অন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা থেকে বিরত থাকার কথা বলা হলেও গত বছরের মে মাসে সরকার ব্লগার, ধর্মনিরপেক্ষ, শিক্ষাবিদ, সমকামী অধিকারকর্মীদের খুনিদের ধরতে উদ্যোগী হয়। তবে খুনিদের শনাক্ত ও বিচারের আওতায় না এনে কর্তৃপক্ষ জুন মাসে মাত্র আট দিনে ১৫ হাজার জনকে আটক করে।১ জুলাই গুলশানের ক্যাফেতে হামলার পরপরই কয়েক ডজন জঙ্গি সমর্থক গোষ্ঠীর সদস্যকে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করে রাষ্ট্রীয় বাহিনী।এইচআরডব্লিউয়ের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামসকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্বিচারে গ্রেপ্তার, গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে। তবে এই অবমাননাকর চর্চার কোনো বিচার নেই।

ব্র্যাড অ্যাডামস আরও বলেন, বাংলাদেশ সরকারকে বেড়ে চলা নিরাপত্তা সমস্যা থেকে দেশের জনগণকে সুরক্ষা দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, তবে তা মানবাধিকার সমুন্নত রেখে করতে হবে।২০১৬ সালে বেসামরিক লোকজন, মিডিয়া ও বিরোধী দলের প্রতি সরকারের দমন-নিপীড়ন বেড়েছে। দেশের দুটি শীর্ষ সংবাদপত্রের সম্পাদককে একাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে আছে রাষ্ট্রদ্রোহ ও ফৌজদারি মামলা। গত অক্টোবরে সরকার বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) নিয়ন্ত্রণ আইন পাস করে, যার মাধ্যমে বেসরকারি সব প্রতিষ্ঠানের ওপর ব্যাপক ও অবাধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে