,

হাজার টন কয়লা নিয়ে সাগরে কার্গো জাহাজ ডুবি : উদ্ধার ১৬

news-image

নিজস্ব প্রতিবেদক : মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় শুক্রবার কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজের ষ্টাফ ও নিরাপত্তা কর্মীদের উদ্ধার করেছে সেখানে থাকা অপর কোস্টার জাহাজ বসুন্ধরা-৩৭ এর সদস্যরা।

মংলা বন্দরের হারবার বিভাগ জানায়, মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার গভীর বঙ্গোপসাগরে অবস্থান নেয়া বিদেশী জাহাজ এমভি লেডিমেরি থেকে প্রায় ১ হাজার মেট্টিক টন কয়লা বোঝাই করে এম,ভি আইজগাতি নামক কার্গো জাহাজটি শুক্রবার সকালে যশোরের নওয়াপাড়া উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ফেয়ারওয়ের ১২ নম্বর বয়া এলাকায় প্রচন্ড ঢেউ ও স্রোতের মধ্যে পড়ে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১২ জন ষ্টাফ ও ৪ জন নিরাপত্তা কর্মীকে সাগর হতে বসুন্ধরা-৩৭ নামের কোস্টার জাহাজের সদস্যরা উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউই নিখোঁজ হয়নি।

এমভি লেডিমেরি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এইচটি বদিউল আলম জানান, ডুবে যাওয়া কয়লার মালিক ও আমদানীকারক যশোরের নওয়াপাড় ট্রের্ডাস। আর ডুবো যাওয়া কার্গো জাহাজটির মালিক খুলনা নৌ পরিবহন মালিক সমিতির মেম্বর ফারুক কাজী।

মংলা বন্দর থেকে প্রায় ১৩০ নটিক্যাল মাইল দূরে জাহাজ থেকে খালাস করা এক হাজার মেট্রিকটন কয়লা নিয়ে উপকূলে ফেরার পথে বঙ্গোপসাগরে ডুবে গেছে একটি কোস্টার।

হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালিউল্লাহ জানান, শুক্রবার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের সাত নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় এমভি আইজগাঁতি নামের কোস্টারটি দুর্ঘটনায় পড়ে।তিনি বলেন, যে এলাকায় কোস্টারটি ডুবেছে ওই এলাকা সব সময় উত্তাল থাকে। এ কারণে নৌযানটির অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান নওয়াপাড়া ট্রেডার্সকে কোস্টারটি উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বন্দরে পণ্য ওঠানামার কাজে নিয়োজিত স্থানীয় প্রতিষ্ঠান (স্টিভেডোর) মেসার্স নুরু অ্যান্ড সন্সের সত্ত্বাধিকারী এইচ এম দুলাল বলেন, যশোরের নওয়াপাড়া এলাকার নওয়াপাড়া ট্রেডার্স দক্ষিণ আফ্রিকা থেকে ৪৮ হাজার মেট্রিকটন কয়লা আমদানি করেছে। এমভি লেডিমেরি নামের একটি জাহাজে করে ওই কয়লা মংলায় আসার পর বৃহস্পতিবার রাতে থেকে খালাস শুরু হয়।জাহাজ থেকে কয়লা নিয়ে কোস্টার এমভি আইজগাঁতি সকালে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সাত নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবোচরে ধাক্কা খেয়ে নৌযানটির তলা ফেটে যায়। পরে ধীরে ধীরে পানি উঠে কোস্টারটি তলিয়ে যায় বলে আমরা খবর পেয়েছি।একই সময়ে ফ্লাইঅ্যাশ নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল বসুন্ধরা-৩৭ নামের আরেকটি কোস্টার। তারা ডুবতে থাকা এমভি আইজগাঁতির ১২ জন নাবিক ও চারজন নিরাপত্তা কর্মীর সবাইকে উদ্ধার করেন বলে জানান দুলাল।

বন্দর সংশ্লিষ্টরা জানান, এমভি আইজগাঁতির সুন্দরবনের ভেতর দিয়ে নওয়াপাড়ায় যাওয়ার কথা থাকলেও যেখানে সেটি দুর্ঘটনায় পড়েছে তা সুন্দরবন থেকে বেশ দূরে। এর আগে গতবছর মার্চে ১ হাজার ২৩৫ টন কয়লা নিয়ে সি হর্স-১ নামে একটি কোস্টার তলা ফেটে সুন্দরবনের শেলা নদীতে ডুবে যায়।২০১৪ সালের ৯ ডিসেম্বর ওই শেলা নদীতেই ওটি সাউদার্ন স্টার-৭ নামে একটি অয়েল ট্যাঙ্কার ডুবে বিস্তীর্ণ এলাকায় তেল ছড়িয়ে ব্যাপক দূষণের শঙ্কা তৈরি হয়।ওই সময় থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন সুন্দরবনের ওই নৌপথটিতে যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে