,

জঙ্গিদের মাথা ভেঙ্গে দিয়েছি: আইজিপি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গি দমনে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। ফলে বিদেশী যারা আমাদের দেশ থেকে চলে গিয়েছিল। তারা এখন আসতে শুরু করেছে। ’

 

তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ কখনও মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। যারা উঠেছিল তাদের মাথা আমরা ভেঙ্গে দিয়েছি।

শুক্রবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার লার্কাতা গ্রামে ‘লার্কাতা ফাউন্ডেশনের’ উদ্দ্যোগে আয়োজিত গ্রাম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, জঙ্গি দমনে বাংলাদেশের পুলিশ এখন বিশ্বে মডেল। পুলিশ এ পযর্ন্ত ছয়টি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে সফল ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। হলি আর্টিজানের হামলার পর যে বিদেশীরা ফিরে গিয়েছিল, তারা এখন আসতে শুরু করেছে। জঙ্গি দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দেখাতে বলেছেন। পুলিশ সেভাবেই কাজ করে যাচ্ছে।

লার্কাতা ফাউন্ডেশনের সভাপতি মঞ্জুরুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন লাকার্তা ফাউন্ডেশনের সাংগঠনিক পরিচালক আবেদুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল আমীন বেপারী, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ব্যবসায়ী শামছুর রহমান।

উল্লেখ্য, গ্রাম দিবস উপলক্ষে লাকার্তা ফান্ডেশন থেকে ওই গ্রামের ১০টি পরিবারকে ১০টি বসতঘর ও ১০টি পরিবারকে ১০টি গাভী প্রদান করা হয়েছে। এছাড়া গ্রামের ৬০০ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা