,

দৈনিক মানবজমিন-এর যুগ্ম সম্পাদক হলেন বিশিষ্ট সাংবাদিক শামীমুল হক

news-image

ষ্টাফ রিপোর্টার : দৈনিক মানবজমিন-এর যুগ্ম সম্পাদক হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও রম্যলেখক শামীমুল হক। এর আগে তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদক এর পদে ছিলেন। বৃহস্পতিবার তার এই পদোন্নতির আদেশ হয়। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান শামীমুল হক ৯০ এর দশকে দৈনিক বাংলাবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর এই দীর্ঘ সময়ে রিপোর্টিংসহ সংবাদপত্রের নানা শাখায় কাজ করেন কৃতি এ সাংবাদিক। তিনি মানবজমিন পত্রিকার মফশ্বল সম্পাদক,চীফ রিপোর্টার,যুগ্ম বার্তা সম্পাদক,বার্তা সম্পাদক, নির্বাহী সম্পাদক এর দায়িত্ব পালন শেষে পদোন্নতি পেয়ে এখন পত্রিকাটির যুগ্ম সম্পাদক হলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন রম্য লেখকও। এযাবৎ তার বেশ কয়েকটি বই বের হয়েছে। যারা মধ্যে রয়েছে ‘বেহুদা পেচাল’,‘মিসকল’,‘এবং ধাক্কা’,‘সবজান্তার দেশে’। সরাইলের দেওড়া গ্রামের সন্তান শামীমুল হক। এদিকে শামীমুল হকের পদোন্নতিতে তাকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পাঠক প্রিয় সাপ্তাহিক ‘গতিপথ’ এর সম্পাদক ও প্রকাশক জাবেদ রহিম বিজন,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। তারা শামীমুল হকের আরো উন্নতি এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা