বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাপসীর কণ্ঠে ‘আমার সোনার বাংলা’ (ভিডিও)

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডের পিংক সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। তাপসীর পরবর্তী সিনেমা দ্য গাজী অ্যাটাক।

 

গতকাল প্রকাশিত হয়েছে দ্য গাজী অ্যাটাক সিনেমাটির ট্রেইলার। ট্রেইলারে ভারত-পাকিস্তান সাবমেরিন যুদ্ধের বিভিন্ন বিষয় দেখানো হয়েছে। সাবমেরিন কাহিনি নিয়ে নির্মিত এটি ভারতের প্রথম সিনেমা, যা পিএনএস গাজী সাবমেরিনের ডুবে যাওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে বাংলাদেশি শরণার্থীর ভূমিকায় দেখা গেছে তাপসীকে। এতে একটি দৃশ্যে অভিনেত্রী তাপসী পান্নুকে বাংলাদেশের জাতীয় সংগীতের লাইন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ বলতে শোনা গেছে।

পিএনএস গাজী একটি পাকিস্তানি সাবমেরিন। ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এটি লিজ নেয় পাকিস্তান। ১৯৭১ সালে বঙ্গোপসাগরে এটি ডুবে যায়। ভারতীয় নৌবাহিনী দাবি করেছিল ভারতের সাবমেরিন ‘আইএনএস রাজপুত’ এটি ধ্বংস করেছিল। পাকিস্তান এক বিবৃতিতে জানায়, সাবমেরিনটির ভেতরে কোনো বিস্ফোরণ অথবা বিশাখাপত্তনম হারবারে থাকা মাইনের কারণে ধ্বংস হয়। তবে নিরপেক্ষ একটি সূত্র জানায়, গাজী যখন ডুবেছিল তখন রাজপুত সাবমেরিনটি পোর্টেই ছিল।

তেলেগু ও হিন্দি ভাষায় নির্মিত দ্য গাজী অ্যাটাক পরিচালনা করছেন সংকল্প রেড্ডি। এটি তার প্রথম সিনেমা। সিনেমায় তাপসী ছাড়াও অভিনয় করেছেন বাহুবলি খ্যাত রানা দাগ্গুবতী, সদ্য প্রয়াত অভিনেতা ওম পুরি, কে কে মেনন, রাহুল সিং প্রমুখ। আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে