,

ভিন্ন পথে নিষিদ্ধ মাহিরা

news-image

 

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের বিপরীতে রইস সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। গত বছর সিনেমাটি মুক্তির কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে।

 

বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত শাহরুখ। এ প্রচারণায় অংশ হিসেবে মাহিরাকেও রাখতে চাইছেন নির্মাতারা। কিন্তু গত বছর সেপ্টেম্বরে ভারত শাসিত কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে ফাটল ধরে। পরবর্তীতে পাকিস্তানি শিল্পীদের ভারত থেকে নিষিদ্ধ করা হয়।

এদিকে নিষিদ্ধ হওয়ায় রইস সিনেমার প্রচারণার জন্য ভারতে আসতে পারছেন না মাহিরা খান। তাই সিনেমার প্রচারণার অংশ হতে ভিন্ন পথ বেছে নিয়েছেন এই অভিনেত্রী। রইস টিমের সঙ্গে প্রচারণায় স্কাইপের মাধ্যমে সাক্ষাৎকার দিবেন তিনি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সিনেমা মুক্তির এখনো দুই সপ্তাহ বাকি। বর্তমানে শাহরুখ একাই সিনেমাটির প্রচারণা করছেন। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রচারণা চালিয়ে যাচ্ছেন মাহিরা। সম্প্রতি রইস সিনেমায় শাহরুখ-মাহিরা জুটির ‘জালিমা’ গানটি প্রকাশিত হয়েছে। এতে এ জুটির রসায়ন বেশ মনে ধরেছে দর্শকের। এখন পর্যন্ত ২৫ মিলিয়ন বার দেখা হয়েছে গানটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা