,

বিয়ের আগেই বাড়ির খোঁজে বিরাট-আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : দিন যতো গড়াচ্ছে সম্পর্কটা আরো গাঢ় হচ্ছে আনুশকা শর্মা ও বিরাট কোহলির। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল, নতুন বছরের শুরুতেই আংটি বদলটা সেরে ফেলতে চেয়েছিলেন এ জুটি। যদিও আপাতত সে পর্ব শিকেয় তুলে রেখেছেন তারা।

 

ভারতের উত্তরখণ্ডে ইংরেজি নববর্ষ পালন শেষে মুম্বাইয়ে ফিরেছেন দুজন। ফিরেই ভবিষ্যৎ নীড়ের খবর নিতে গিয়েছিলেন এ জুটি।

২০১৫ সালের অক্টোবরে মুম্বাইয়ের ওয়ার্লিতে ওমকার ১৯৭৩ প্রজেক্টের একটি অ্যাপার্টমেন্টের ৩৫ তলায় একটি ফ্ল্যাট বুকিং দিয়েছেন বিরাট। বর্তমানে সেই ফ্ল্যাটের নির্মাণ কাজ চলছে। আর সেই কাজের অগ্রগতি দেখতে সেখানে গিয়েছিলেন বিরাট-আনুশকা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

২০১৮ সাল নাগাদ ফ্ল্যাটের কাজ শেষ হবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের কাজ হলেই এখানে বসবাস শুরু করবেন এ জুটি। তবে বিয়ে নাকি লিভ ইন-কোনটি করবেন তা এখনো নিশ্চিত নয়।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আনুশকা অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল । বর্তমানে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ফিল্লাউরি সিনেমা নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। অন্যদিকে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ব্যস্ত বিরাট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা