,

নাসিরনগর হামলা : হোতা  আহাদ-সুরুজ কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল আহাদকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলা আদালতের ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন ও জানান, দুইদিনের রিমান্ড শেষে দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি শেখ আবদুল আহাদ ও সুরুজ আলীকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের আদালতে হাজির করে।
এদিন আসামিদের নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়নি। ফলে আদালতের বিচারক তাদের দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১০ জানুয়ারি দুপুরে সুরুজ আলীকে এবং বিকেলে শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের