,

ভারতীয় সেনার এলোপাথাড়ি গুলি : ৪ সহকর্মী নিহত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সহকর্মীদের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছেন ভারতীয় এলিট ফোর্স সিআইএসএফ-এর এক সৈনিক। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বিহারের আওরঙ্গাবাদে। গুরুতর আহত আরো একজন। বলভীর সিং নামে অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। ছুটি নিয়ে অশান্তির জেরেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালায় ওই জওয়ান।

 
আওরঙ্গাবাদের নবীনগর পাওয়ার জেনারেশন কোম্পানির নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই সিআইএসএফ বাহিনী। এই থার্মাল পাওয়ার স্টেশনের একটি ইউনিটেই বৃহস্পতিবার ঘটে যায় এই মারাত্মক ঘটনা। ছুটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বচসার জেরে সহকর্মীদের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়ে দেন বলভীর সিং। সেই সময় একটি শিফট শেষ হয়ে নতুন শিফট শুরু হচ্ছিল। ছুটি হয়ে যাওয়ায় যারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তাদের ওপরেই আচমকা নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালান এই সিআইএসএফ জওয়ান। মৃতদের মধ্যে তিন জন হেড কনস্টেবল এবং একজন অ্যাসিসটেন্স সাব-ইন্সপেক্টর রয়েছেন।
উত্তরপ্রদেশে আলিগড়ে বাড়ি বলবীর সিং-এর। সম্প্রতি যোগ ক্লাসে যোগ দেয়ার জন্য ছুটি নিয়েছিলেন তিনি। তার ছুটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো গোলমাল চলছিল। মাথা গরম করে ফেলে হঠাৎই গুলি চালিয়ে দেন তিনি। ঘটনার আকষ্মিকতা কাটিয়ে তড়িঘড়ি তাকে ধরে ফেলেন অন্য জওয়ানরা। না হলে আনো প্রাণহানি হতে পারত বলে আশঙ্কা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা