,

মংডুর আশপাশে রোহিঙ্গাদের গণকবর ও কঙ্কালের সন্ধান

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :গণকবর থেকে উদ্ধার হওয়া কঙ্কাল।গণকবর থেকে উদ্ধার হওয়া কঙ্কাল।
মিয়ানমারের আরাকান রাজ্যের মংডুর আশপাশের রোহিঙ্গা জনবসতিতে গণকবর ও অনেক রোহিঙ্গার কঙ্কালের সন্ধান পাওয়া গেছে।গত বুধবার মংডুর ছোট গজিরবিল গ্রামে সেরকম তিনটি কঙ্কাল পাওয়া গেছে। এদের বর্মী সশস্ত্র বাহিনী হত্যা করে লাশগুলো মাটিতে পুঁতে রাখে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।

 
সম্প্রতি মংডুর বড়গজিরবিলে একাধিক কঙ্কালের সন্ধান পেয়েছেন তারা।
তারা জানিয়েছেন, বিভিন্ন গ্রামে গণকবর কিংবা কঙ্কালের সন্ধান পাচ্ছেন তারা। তাদের ধারণা, গত বছর ৯ অক্টোবরের পর ‘শুদ্ধি অভিযানের’ নামে সামরিক বাহিনীর সদস্যরা নিরীহ শত শত রোহিঙ্গাকে আটক করে যাদের কোনো সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না তাদের কবর এগুলো। নিখোঁজরা জীবিত আছে কিনা সে খবরও নেই স্বজনদের কাছে।
রোহিঙ্গারা জানিয়েছেন, অসংখ্য রোহিঙ্গাকে নির্যাতন করে হত্যার লাশ গুম করে ফেলা হয়েছে।
তারা বলছেন, উদ্ধারকৃত কঙ্কালগুলো গুম করা নিরীহ রোহিঙ্গাদের, যাদেরকে বর্মী বাহিনীর সদস্যরা হত্যার পর গণকবর দিয়েছে।
এছাড়া গত সপ্তাহের শনিবার বুথিদং ও মংডুতে ১০ জন রোহিঙ্গা নারীকে সেনাসদস্যরা ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন রোহিঙ্গারা। গত শনিবার বুথিদং এর শাহাব বাজারে দুই নারীকে গণধর্ষণ করে সেনা সদস্যরা। একইদিন মংডুর গুলিরছড়া এলাকায় তিনবার হামলা চালিয়ে ৩০ রোহিঙ্গা নারীকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে আটজনকে ধর্ষনের অভিযোগ করেছেন রোহিঙ্গারা। শত শত রোহিঙ্গা নারী পুরুষ সেনাদের তাণ্ডব থেকে রেহাই পেতে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের