,

শপথ নিয়ে বাড়ি ফেরার পথে শফিকুলকে ব্যাপক সংবর্ধনা

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : শপথ নিয়ে বাড়ি ফিরার পথে ব্যাপক সংবর্ধনা পেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি। বুধবার ঢাকায় শপথ নেয়ার পর বৃহস্পতিবার দপুরে ব্রাহ্মণবাড়িয়া এলে তাকে সংবর্ধিত করেন শতশত মানুষ। আশুগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌছান। তার গাড়িবহরের আগে কয়েক’শ মোটরসাইকেলের শোভাযাত্রা ছিলো। ছিলো হাতিও। বিভিন্নস্থানে তার গাড়ি থামিয়ে সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সঙ্গে গাড়িতে ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমানুল হক সেন্টু,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মো: ইয়াছিন। দুপুরে তার গাড়ি বহর আশুগঞ্জ পৌছলে আশুগঞ্জের বাসিন্দা ঢাকার ধানমন্ডি থানা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমেদ তাকে বরন করেন। এরআগে ঢাক-ঢোল-বাজনা নিয়ে শফিকুলকে বরন করতে জেলার বিভিন্নস্থান থেকে তার শতশত সমর্থক আশুগঞ্জ জড়ো হন। তার গাড়িবহর আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শফিকুল আলমের গাড়িবহর শহরের বিভিন্ন সড়কও প্রদক্ষিন করে। জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল আলম বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলের সাধারন নেতাকর্মীদের অনেকে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। সরাইল,আশুগঞ্জ,নবীনগরসহ জেলার বিভিন্নস্থান থেকে আসেন দলের এই সাধারন নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা