,

ঢাকায় ফিরে শুটিংয়ে ব্যস্ত শাকিব

news-image

বিনোদন ডেস্ক : কলকাতা থেকে ফিরে ঢাকাই ছবির শুটিং শুরু করলেন সুপারস্টার শাকিব খান। আজ সকাল ৯টা থেকে এফডিসির কড়ইতলায় ‘অহংকার’ ছবির শুটিং শুরু করেন শাকিব। এ ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করছেন শাকিব খান ও শবনম বুবলী। ছবিটি পরিচালনা করছেন শাহাদাৎ হোসেন লিটন।

ছবির প্রধান সহকারী পরিচালক মোহাম্মদ আকরাম বলেন, ‘আমরা আজ সকাল ৯টায় মহরতের মধ্য দিয়ে শুটিং শুরু করেছি। শাকিব খান, বুবলীসহ সবাই সময়মতো সেটে এসেছেন। অনেক দিন পর কোনো ছবির শুটিং এত তাড়াতাড়ি শুরু করতে পেরেছি। এখানে আমরা টানা ১২ দিন শুটিং করার কথা রয়েছে।’

এ বিষয়ে আকরাম আরো বলেন, ‘শাকিব খান আমাদের একবেলা শুটিং করবেন। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা কাজ করবেন তিনি। শুধু শুক্রবার কাজ করবেন না। এর কারণ হলো ঢাকায় থাকলে শুক্রবার তিনি কখনো শুটিং করেন না।’

বুবলী বলেন, “আজ থেকে আবারও শুটিং শুরু করলাম। এর আগে যখন ‘বসগিরি’ ছবি শুরু করেছিলাম, তখন আমার কাছে চলচ্চিত্রের পুরো বিষয়টি ছিল নতুন। এর পর একই সঙ্গে ‘শুটার’ নামের আরেকটি ছবিতে টানা কাজ করেছিলাম। ছবি দুটো গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছে এবং দর্শক আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। তার পর থেকে এক ধরনের দায়িত্ববোধ থেকে ছবির চরিত্রের জন্য নিজেকে তৈরি করে এই ছবির শুটিং শুরু করেছি। আশা করি, এ ছবিতে দর্শক নতুন বুবলীকে দেখতে পাবে।”

শাকিব খানের সঙ্গে কাজের বিষয়ে বুবলী বলেন, ‘আমি এর আগে দুটি ছবিতে কাজ করেছি শাকিব খানের সঙ্গে। যে কারণে উনার সঙ্গে আমার বোঝাড়াটা ভালো, কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছি।’

ছবির গল্প লিখছেন আবদুল্লাহ জহির বাবু। গত ঈদে ‘বসগিরি’ ও ‘শুটার’ দুই ছবিতে নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে বুবলীর রুপালি পর্দায় অভিষেক হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা