,

শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ বৃহস্পতিবার এগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে ট্যাগহীন পরিত্যক্ত অবস্থায় তিনটি ব্যাগেজ বেল্টের পাশ থেকে উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ১৫৮ কার্টন থেকে ৩১ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। আজ ভোরে এগুলো শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

সিগারেট জব্দ করার কিছু আগে মালয়েশিয়া থেকে আগত মালিন্দো এয়ারলাইন্সের ফ্লাইট শাহজালালে অবতরণ করে। ধারণা করা হচ্ছে, ওই ফ্লাইটে আগত কোনো যাত্রী এই নিষিদ্ধ সিগারেট এনেছেন। বিমানবন্দরে আসার পর শুল্ক গোয়েন্দার নজরদারি এড়াতে ট্যাগ সরিয়ে ফেলা হয়েছে। জব্দকৃত সিগারেট সুইজারল্যান্ডের ডানহিল ব্র্যান্ডের দুই হাজার ও কোরিয়ান ইজি ব্যান্ডের এক হাজার ৬০০ শলাকা সিগারেট রয়েছে। পণ্যের শুল্ক করসহ এগুলো মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা