,

রোহিঙ্গাদের দ্রুত ফেরত নিতে কমিটি গঠনের প্রস্তাব বাংলাদেশের

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও মিয়ানমার একসঙ্গে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তা ও টেকসই জীবন ব্যবস্থার জন্য আলোচনা করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত চিও তিনের সঙ্গে আলোচনার সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রাখাইন মুসলমানদের মিয়ানমারের নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দা হওয়ার বিষয়টি যাচাইয়ের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ঢাকা। মিয়ানমারের বিশেষ দূত প্রস্তাবটি তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।’

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিশেষ দূতের সফর দুদেশের মধ্যকার জটিল বিষয়ে আলোচনার পথ সুগম করবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।’

মন্ত্রী জানান, ‘বৈঠকে রাখাইন রাজ্যে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়, যাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকরা পূর্ণ নিরাপত্তা ও জীবিকার নিশ্চয়তাসহ দ্রুত নিজ আবাসে ফিরে যেতে পারেন।’

তিনি বলেন, ‘বৈঠকে রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর গণহারে বাংলাদেশে আশ্রয় গ্রহণের প্রকৃত কারণ অনুসন্ধান ও মূল সমস্যা সমাধানের লক্ষ্যে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য মিয়ারমানকে অনুরোধ জানানো হয়েছে, যাতে এ সমস্যা বারবার তৈরি না হয়।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘২০১৬ সালের ৯ অক্টোবরের পর থেকে এখনও পর্যন্ত দেশে ৬৫ হাজারের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এছাড়া তিন লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছিল।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা