,

গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের নিন্দায় ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরে প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প। আর সে সংবাদ সম্মেলনেই দেশের গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যমের ওপর চড়াও হলেন তিনি। স্থানীয় সময় বুধবার সকাল ১১ টায় এ সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।

তিনি অভিযোগ করেন, তাকে বিপদে ফেলার মতো তথ্য রাশিয়া সংগ্রহ করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোই এ তথ্য ফাঁস করেছে বলে তার ধারণা। ট্রাম্প আরো বলেন, যদি তার ধারণা সত্যি হয় তাহলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বড় মূল্য দিতে হবে।

গণমাধ্যমের ওপরও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে আসা সংবাদ সম্পর্কে তিনি বলেন, এ ধরণের মিথ্যা তথ্য প্রকাশ নাৎসি জার্মানিতেই হতো। ভুল এবং মিথ্যা তথ্য জনগণের কাছে প্রকাশ করা হয়েছে। তাদেরকে এর ফল ভোগ করতে হবে।

সে সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এবং বাজফিডের প্রতি আক্রমণাত্মক ভাষায় কথা বলেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির বিষয়ে ট্রাম্প বলেন, শিগগিরই দেয়ালের নির্মাণকাজ শুরু করা হবে এবং মেক্সিকো পরে এর খরচ যুক্তরাষ্ট্রকে ফেরত দেবে।

ডোনাল্ড ট্রাম্পের এসব বক্তব্য প্রসঙ্গে বারাক ওবামা প্রশাসনের মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, গোয়েন্দারা দেশের সর্বোচ্চ পর্যায়ে কাজ করেন। ট্রাম্প ভুলপথে গিয়ে তাদেরকে আক্রমণ করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা