,

শুরু হলো শাকিব-বুবলীর অহংকার

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব-বুবলী অভিনীত `অহংকার` ছবির শুটিং হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকেই এফডিসিতে ছবিটির শুটিং হয় বলে জানিয়েছেন এই ছবির নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।

প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান, বুবলী, নূতন, আফজাল শরীফ,চিকন আলী ছাড়াও আরো অনেকে।

শাকিব খান বলেন, `সকাল আটটায় শুটিং স্পটে চলে এসেছি। ফুল এনার্জি নিয়ে কাজ করছি। এই ছবির শুটিং শেষ করে আবার ১৬ জানুয়ারি আমাকে কলকাতায় যেতে হবে। সেখানে কয়েকটি স্টেজ শো ও কনসার্টে অংশ নেব।`

বুবলী বলেন, `প্রায় দেড় মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। `অহংকার` ছবিটি চমৎকার কিছু বয়ে আনবে দর্শকদের জন্য।`

নির্মাতা শাহাদাৎ হোসেন বলেন, `এফডিসির কড়ই তলায় শুটিং চলছে। টানা কয়েকদিন শুটিং চলবে।`

`অহংকার` ছবিটি প্রযোজনা করছে তুষার কথাচিত্র। এটি শাকিব-বুবলী অভিনীত তৃতীয় ছবি। এই জুটি অভিনীত `বসগিরি` এবং `শ্যূটার` নামে দুটি সুপারহিট ছবি গেল ঈদুল আযহায় মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা