,

বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি

news-image

টঙ্গীর তুরাগ তীরে ১৩ থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন সার্ভিস চালু হচ্ছে। এসব ট্রেন রাজধানীর কমলাপুর স্টেশন থেকে টঙ্গী স্টেশনে যাতায়াত করবে। এছাড়াও এ সময় বিভিন্ন গন্তব্যে বেশ কিছু বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
এ উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি:
(ট্রেন রুট ছাড়ার সময়সূূচি গন্তব্যে পৌছার সময় সূচী)

(ক) আখেরি মোনাজাতের আগে (১৩ ও ১৪ জানুয়ারি, ২০১৭):
জামালপুর-টঙ্গী স্পেশাল ট্রেন => জামালপুর: সকাল ৯.১৫ মি. টুঙ্গী: দুপুর ২.১৫ মি:

(খ) ১৩ জানুয়ারি, ২০১৭: জুম্মা স্পেশাল ট্রেন
ঢাকা-টুঙ্গী স্পেশাল ট্রেন => ঢাকা: সকাল ১০.২০ মি. টুঙ্গী: সকাল ১১.২০ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন => টুঙ্গী: দুপুর ২.৫০ মি. ঢাকা: দুপুর ৩.৫০ মি.

(গ) ১৪ জানুয়ারি, ২০১৭:
লাকসাম-টুঙ্গী স্পেশাল ট্রেন => লাকসাম: সকাল ১০.০০ মি. টুঙ্গী: দুপুর ৩.৪০ মি.

(ঘ) আখেরি মোনাজাতের দিন (১৫ জানুয়ারি, ২০১৭):
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-১ => ঢাকা: ভোর ৫.৪৫ মি. টুঙ্গী: সকাল ৬.১৫ মি.
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-২ => ঢাকা: সকাল ৭.১৫ মি. টুঙ্গী: সকাল ৮.১০ মি.
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৩ => ঢাকা: সকাল ৭.৩০ মি. টুঙ্গী: সকাল ৮.৩০ মি.
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৪ => ঢাকা: সকাল ৯.০০ মি. টুঙ্গী: সকাল ১০.০০ মি.
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৫ => ঢাকা: সকাল ৯.০০ মি. টুঙ্গী: সকাল ১০.০০ মি.
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৬ => ঢাকা: সকাল ১০.৫০ মি. টুঙ্গী: সকাল ১১.৪০ মি.
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৭ => ঢাকা: সকাল ১০.৫০ মি. টুঙ্গী: সকাল ১১.৪০ মি.
টুঙ্গী-আখাউড়া-লাকসাম স্পেশাল => টঙ্গী: দুপুর ১২.৫০ মি. লাকসাম: বিকেল ৫.৫০ মি.
টুঙ্গী-আখাউড়া স্পেশাল-১ => টুঙ্গী: দুপুর ২.৫৫ মি. আখাউড়া: সন্ধা ৬.১৫ মি.
টুঙ্গী-ময়মনসিংহ-১ => টুঙ্গী: দুপুর ১২.২০ মি. ময়মনসিংহ: দুপুর ৩.৩০ মি.
টুঙ্গী-ময়মনসিংহ-২ => টুঙ্গী: দুপুর ১২.৪০ মি. ময়মনসিংহ: দুপুর ৩.৫৫ মি.
টুঙ্গী-ময়মনসিংহ-৩ => টুঙ্গী: দুপুর ২.১০ মি. ময়মনসিংহ: বিকেল ৪.৫৫ মি.
টুঙ্গী-ময়মনসিংহ-৪ => টুঙ্গী: রাত ১০.৩০ মি. ময়মনসিংহ: রাত ১.০০ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল-১ ও ২ => টুঙ্গী: দুপুর ১২.৪০ মি. ঢাকা: দুপুর ১.৩৫ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল-৩ => টুঙ্গী: দুপুর ১.১০ মি. ঢাকা: দুপুর ২.০৫ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল-৪ => টুঙ্গী: দুপুর ২.১৫ মি. ঢাকা: দুপুর ৩.১০ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল-৫ => টুঙ্গী: সন্ধা ৬.৫৫ মি. ঢাকা: রাত ৭.৫৫ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল-৬ => টুঙ্গী: রাত ৭.২০ মি. ঢাকা: রাত ৮.২০ মি.
টুঙ্গী-ঢাকা স্পেশাল-৭ => টুঙ্গী: রাত ৯.৩০ মি. ঢাকা: রাত ১০.২০ মি.

বিশ্ব ইজতেমায় আগত মুসুল্লিদের সুবিধার্থে ১০ জানুয়ারি দুপুরের পর থেকে ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের আগের দিন পর্যন্ত ঢাকাগামী সব ট্রেনের টুঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি থাকবে। আগামী ১৩ জানুয়ারি শুক্রবার সুবর্ণ এক্সপ্রেস ও ১৫ জানুয়ারি রবিবার মহানগর এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলবে।
১৫ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের দিন সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস এবং তুরাগ এক্সপ্রেস-১, ২, ৩, ৪ এবং ঢাকা-কুমিল্লা, ঢাকা-টুঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেনগুলোর চলাচল বন্ধ থাকবে।
আখেরি মোনাজাতের পরের দিন, অর্থাৎ ১৬ জানুয়ারি টিকেটধারী মুসল্লিদের টুঙ্গী স্টেশন থেকে ট্রেনে চড়ার সুবিধার্থে সুন্দরবন, পারাবত, ধূমকেতু, এগারসিন্দুর, প্রভাতী, অগ্নিবীণা, একতা, কিশোরগঞ্জ, জয়ন্তীকা, সিল্কসিটি, উপকূল, কালানী, মহানগর প্রভাতী, রংপুর, যমুনা, সিরাজগঞ্জ, হাওর ও মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেন টুঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে।

চ্যানেল আই থেকে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে