,

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় গ্রেনেড হামলা!

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় পাকিস্তানে দুই বোনের ওপর গ্রেনেড হামলা চালানো হয়েছে। হামলার শিকার ওই দুই বোন বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার সামা টিভির প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের বাণিজ্যিক শহর লানধির কোহি গোঠ এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে এ তথ্য জানানো হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে হামলাকারী সাজিদ আহত দুই বোনের আত্মীয়।

হামলার শিকার সামরিন (১৯) ও সানাম (১৭) বর্তমানে জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

আহত দুইজনের বাবা কাদির বকশ জানান, হামলাকারী সাজিদ তাদের যেকোনো এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তবে তার প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ সাজিদ বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিল।

পুলিশকে কাদির বখশ আরো বলেন, সাজিদ ও তার সাঙ্গপাঙ্গরা দলবদ্ধভাবে নেশা গ্রহণ করে। আর এ হামলা তারাই ঘটিয়েছে।

এদিকে পুলিশ কাদির বখশের লিখিত অভিযোগ গ্রহণ করেছে। দোষীদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা