,

মমিনুলের অর্ধশতক: বাংলাদেশ প্রথম দিন শেষে ১৫৪/৩

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে বেরসিক বৃষ্টির শংকা ছিলই। তবে তা যে এভাবে বারবার এসে হানা দেবে তা কে জানত? লাঞ্চের পর খেলা শুরু হতেই আবারও বৃষ্টি।

খেলা বন্ধ হয়ে গেল। অপরাজিত দুই ব্যাটসম্যান মমিনুল হক এবং মাহমুদ উল্লাহ রিয়াদ দলকে ভরসা জুগিয়ে যাচ্ছিলেন। কিন্তু বৃষ্টি থামতেই বিপত্তি। অদ্ভূত এক শট খেলে আউট হয়ে গেলেন ৬৪ বলে ২৬ রান করা মাহমুদউল্লাহ!

অফস্ট্যাম্পের অনেক বাইরের বল অযথাই খোঁচা মারতে গেলেন তিনি। এমন একটা শট অন্তত মাহমুদউল্লাহর মত নির্ভরযোগ্য ব্যাটসম্যানের কাছ থেকে আশা করা যায় না। ফলাফল যা হওয়ার তাই হলো। খুব সহজেই বলটি গ্লাভসবন্দী করলেন উইকেটকিপার ওয়েটলিং। শুরু থেকেই দারুণ বোলিং করতে থাকা নেইল ওয়েগনারের প্রথম উইকেট এটি।

অন্যপ্রান্তে দারুণ ব্যাট করছেন দীর্ঘদিন পর পর মাঠে নামার সুযোগ পাওয়া মমিনুল হক। তিনি ১১০ বলে ৬৪ রানে অপরাজিত আছেন। মমিনুলের নতুন সঙ্গী হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব উইকেটে এসেই ওয়েগনারকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে দারুণ এক চার হাঁকিয়েছেন। প্রথম দিন আলো স্বল্পতার কারনে খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৪ রান।ফলে দিনের খেলা প্রায় ১৫ ওভার বাকি থাকতেই দুই আম্পায়ার বন্ধ ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে