,

তিন তারকার জাদুতে শেষ আটে বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ দুইবারের কোপা দেল রে চ্যাম্পিয়ন মেসিরা পৌঁছে গেল টুর্নামেন্টের শেষ আটে। অ্যাথলেটিক বিলবাওকে দু’লেগ মিলিয়ে ৪-৩ হারিয়ে বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে। গোল পেল এমএসএন ত্রয়ী। কিন্তু ম্যাচের ৭৮ মিনিটে এলএম টেনের ফটোফিনিশ ফ্রি-কিকটাই কাতালান ক্লাবের মান রাখল। শেষ আটে উঠতে হলে এই ম্যাচটা জিততেই হতো বার্সাকে। গোলের সমীকরণটাও রাখতে হতো নিজেদের পক্ষে। আর সেই কাজটাতেই ফের ত্রাতার ভূমিকায় আর্জেন্টাইন রাজপুত্র।

এদিন ম্যাচের ৩৫ মিনিটেই এমএসএন ম্যাজিক ন্যু ক্যাম্পে। মেসি মাঝমাঠের কাছে একজনকে কাটিয়ে বাঁ-দিকে পাস দেন নেইমারকে। বল ধরে কিছুটা এগিয়ে ডান দিকে দারুণ এক ক্রস বাড়ান নেইমার। আর ওখান থেকেই অসাধারণ এক কোনাকুনি ভলিতে সুয়ারেজ গোল করে জাত চিনিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটেই ফের গোল পায় বার্সা। তিন মাস পর গোল পেলেন নেইমার। ডি-বক্সের মধ্যে তাঁকে ফাউল করেন স্প্যানিশ ডিফেন্ডার বোভেদা। পেনাল্টিতে গোল করতে ভুল করলেন না ব্রাজিলকে অলিম্পিকে সোনা দেওয়া স্ট্রাইকার। কিন্তু বার্সার দু’গোলে এগিয়ে থাকার উচ্ছ্বাস মাটি করে দেয় ইনাকি উইলিয়ামসের গোল। ৫১ মিনিটে অ্যাথলেটিককে সমতায় ফেরান তিনি।

ম্যাচের ৭৮ মিনিটে মেসির অসাধারণ ফ্রি-কিকে ফের এগিয়ে যায় টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নরা। তার দারুণ বাঁকানো শট ডান পোস্টে লেগে জালে জড়ায়। গত রবিবার রাতেও ভিয়ারিয়ালের বিপক্ষে যোগ করা সময়ে এরকমই আরেকটি দারুণ ফ্রি-কিকেই হার বাঁচিয়ে ছিল বার্সেলোনা। শেষ পর্যন্ত বার্সা অগ্রগমন ধরে রাখতে পারায় ম্যাচটা জিতে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা