,

সরে দাঁড়ালেন বিদ্যা

news-image

বিনোদন ডেস্ক : বিতর্কিত কবি কমলা দাসের জীবনী নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ‘অ্যামি’। আর এটাতে প্রথম কাজ করার কথা ছিল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের। কিন্তু সে ছবি থেকে সরে দাঁড়ালেন ‘ডার্টি পিকচার’ খ্যাত এ অভিনেত্রী।

সূত্রের খবর, ডানপন্থী চাপের মুখে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তবে সেকথা স্বীকার করেননি বিদ্যা। তার দাবি, ছবির চিত্রনাট্যের কিছু বিষয় নিয়ে তিনি পরিচালকের সঙ্গে সহমত হচ্ছিলেন না, তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।

ভারতের একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিতর্কিত কবি কমলা দাস তার জীবীতকালে বহু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার কাজ, তার সৃষ্টির মধ্যে সেসব কিছুর ছাপও রেখে গেছেন। ২০০৯ সালে মৃত্যুর দিন কয়েক ঘণ্টা আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর নিজের নাম পরিবর্তন করে রাখেন কমলা সুরায়া। সেই বিতর্কিত মানুষের চরিত্রে অভিনয় করার কথা ছিল বিদ্যার।

কিন্তু স্থানীয় সূত্রে খবর, শিবসেনার চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান অভিনেত্রী। তবে বিদ্যার ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, অভিনেত্রী এবং পরিচালক কমলাউদ্দীন মহম্মদের মধ্যে ভাবনার অমিল হওয়ায়, বিদ্যা কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথমে শোনা গিয়েছিল এই ছবি নিয়ে মারাত্মক উত্তেজিত বিদ্যা। মালায়ালাম এই ছবি নিয়ে পড়াশোনাও শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু তারপর পিছিয়ে আসার সিদ্ধান্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা