,

লেবাননে কথিত স্বামী-স্ত্রীর ইতিকথা !

news-image

লেবানন থেকে জহির রায়হান ঃ আমরা জানি, প্রত্যেকটা মুসলিম নর-নারীর উপর বিয়ে ফরজ। বিয়ে মানে সারা জীবনের বন্ধন। কিন্তু, লেবাননের চিত্র পুরোটাই ভিন্ন। লেবাননে যে কেউ যাকে খুশি বিয়ে করতে পারে। বিয়ে করার জন্য দেনমোহর কিংবা কাবিনের যেমন প্রয়োজন হয়না ঠিক তেমনি সারা জীবন একসাথে থাকারও বাধ্যবাধকতা নেই। বিবাহিত ছেলেসন্তান থাকলেও এ বিয়েতে কোন আপত্তি থাকে না। কারণ, এই বিয়ে মানেই এক ধরনের চুক্তিপত্র।

এ বিয়েতে প্রথম শর্ত হচ্ছে, প্রতিমাসে তার স্ত্রীকে রুম ভাড়া বাবদ ১৫০/২০০ মার্কিন ডলার সমপরিমান বাংলাদেশী মুদ্রা ১২/১৫ হাজার টাকা দিতে হবে। দ্বীতিয়ত, এ বিয়ের মেয়াদকাল থাকবে যতদিন পর্যন্ত লেবাননের প্রবাসী। দেশে চলে যাওয়া মানেই চুক্তি বাতিল। এমন চুক্তিতেই কথিত স্বামী-স্ত্রী সম্পর্কে লেবাননের প্রবাসী হয়ে জীবন-যাপন করছেন শতকরা ৯৫ ভাগ বাংলাদেশীরা।
খোঁজ নিয়ে জানা যায়, দালালদের প্ররোচনা কিংবা অধিক টাকার লালসায় দেশ ছেড়ে লেবাননে পাড়ি জমাচ্ছে বাংলাদেশী অসংখ্য নারী গৃহকর্মী। একজন নারী গৃহকর্মীর সর্বোচ্চ বেতন দেড়শত ডলার সমপরিমান বাংলাদেশী মুদ্রা বার হাজার টাকা। মাত্র বার হাজার টাকা বেতনে কাজ করলেও চলে অমানবিক নির্যাতন। এত অল্প টাকা বেতন পাশাপাশি অমানুষিক নির্যাতন থেকে রক্ষা পেতে এবং অধিক টাকা উপার্যনের আশায় মালিকের গৃহস্থল থেকে পালিয়ে অবৈধ হয়ে যাচ্ছে প্রতিদিন গড়ে ৮/১০ জন নারী গৃহকর্মী।
তথ্যমতে, পালিয়ে আশা এসব নারী গৃহকর্মীরা মাথা গুজার  মত একটা আশ্রয়স্থল খোঁজে পেতেই  চুক্তি নামক নাটকীয় বা কথিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। এমন নাটকীয় বা কথিত স্বামী-স্ত্রী সম্পর্কে ঝুঁকে পড়ছে শতকরা ৯৫ শতাংশ বাংলাদেশী নারী-পুরুষ। দেশে কারো স্বামী কারো স্ত্রী এবং সন্তানাদি থাকা সত্তেও যারা এসব নাটকীয়  বা কথিত বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তাদের সুবুদ্ধির উদয় হোক।
চলমান…………………
জহির রায়হান
ই-মেইলঃ [email protected]

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা