বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির ন্যায়সঙ্গত উদ্যোগে আ.লীগের সমর্থন থাকবে : ওবায়দুল কাদের

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির যে কোনো ন্যায়সঙ্গত উদ্যোগে আওয়ামী লীগের পূর্ণ আস্থা থাকবে।

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধান ও বিরাজমান সব আইন কানুনের ওপর শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সুগভীর প্রজ্ঞা ও সুবিবেচনার প্রতি আওয়ামী লীগের পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি গৃহীত যে কোনো ন্যায়সঙ্গত উদ্যোগের প্রতি এই দলের পরিপূর্ণ সমর্থন থাকবে।’
ওবায়দুল কাদের আজ বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে আওয়ামী লীগের বৈঠকের বিষয় তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগ প্রতিনিধি দলের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির যে কোনো ন্যায়সঙ্গত উদ্যোগে আমাদের পূর্ণ আস্থা রয়েছে।
নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেছি। আমাদের প্রস্তাব গ্রহণ করা বা না করার সম্পূর্ণ এখতিয়ার রাষ্ট্রপতির। যা ভালো মনে হয় তিনি তাই করবেন।
নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেয়া হয়েছে, সময় স্বল্পতার কারণে আগামী নির্বাচন কমিশন পুনর্গঠনের ক্ষেত্রে তা সম্ভব না হলে পরবর্তী নির্বাচন কমিশন পুনর্গঠনের সময় যেন এর বাস্তবায়ন করা সম্ভব হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, যগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। তার আগেই প্রতিনিধি দলের বাকি সদস্যরা বঙ্গভবনে পৌঁছান।

প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে পৌঁছানোর পর বিকাল ৪টা ৫ মিনিটে আলোচনা শুরু হয়। শুরুতে রাষ্ট্রপতি আওয়ামী লীগ প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ দেন।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল মাল আবদুল মুহিত, এইচ টি ইমাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মোহাম্মদ জমির।
সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, বেগম মতিয়া চৌধুরী, এডভোকেট সাহারা খাতুন ও সৈয়দ আশরাফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও এডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও আইনমন্ত্রী আনিসুল হক।
বিএনপির সঙ্গে আলোচনা মধ্য দিয়ে গত ১৮ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু