,

কংগ্রেসের শাসনকালেই ভারতে ‘আচ্ছে দিন’ ফিরবে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলেই দেশে আচ্ছে দিন (সুদিন) ফিরে আসবে। বুধবার দিল্লির তালকোটরা স্টেডিয়ামে আয়োজিত ‘জন বেদনা’ কনভেনশনে তিনি এ কথা বলেন।

রাহুল গান্ধী বলেন, দেশের মানুষের প্রশ্ন ‘আচ্ছে দিন’ আর কবে আসবে। বিজেপি দেশে যে ‘আচ্ছে দিন’ আনার প্রতিশ্রুতি দিয়েছিল তা কোনোদিনই পূরণ হবে না। ২০১৯ সালের লোকসভার ভোটে কংগ্রেস ক্ষমতায় ফিরলেই কেবল দেশে সুদিন আসবে।

‘নোট বাতিল’ ইস্যুকে দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন রাহুল।

মোদি ও বিজেপির বিরুদ্ধে বিচার ব্যবস্থা থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক, নির্বাচন কমিশনসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে রাহুল বলেন, ‘আমরা বলতে চাই না যে গত ৭০ বছর ধরে আমরা কি করেছি, আর কি করতে পারিনি।… কিন্তু গত আড়াই বছরে মোদি যে ক্ষতি করেছে, তা আমরা গত ৭০ বছরেও করতে পারিনি। দেশের সব প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে রিজার্ভ ব্যাঙ্ক- এটাকে একেবারে উপহাসের বিষয়বস্তু বানিয়েছেন মোদি। নোট বাতিলের সিদ্ধান্তটা মোদি নিজেই নিয়েছিলেন আর তা চাপিয়ে দেয়া হয়েছে আরবিআই’র ওপর। ’

রাহুলের অভিমত, ‘মোদিই হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি গোটা বিশ্বের কাছে উপহাসের বিষয় হয়ে উঠেছেন। তিনি এখন স্বচ্ছ ভারত থেকে সার্জিক্যাল স্ট্রাইক, সেখান থেকে ডিমনিটাইজেশন’এ লাফিয়ে বেড়াচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা