,

সাগরে আটকা পড়েছে ৭ শতাধিক পর্যটক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ থেকে প্রবালদ্বীপ সেন্টমার্টিন যাওয়ার পথে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল সাগরের ডুবোচরে আটকা পড়েছে। ওই জাহাজে সাড়ে ৭ শতাধিক পর্যটক রয়েছে।

 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাবার পথে মিয়ানমারের সীমান্তবর্তী বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকা বেলা সাড়ে ১১টার দিকে আটকা পড়ে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম জানান, জাহাজ আটকা পড়ার খবর পেয়েছি। জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটকেপড়া পর্যটকদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহন করার বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সেন্টমার্টিনে ভ্রমণে আসা জাহাজে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান হাসান মুঠোফোনে জানান, সাগরের মাঝ পথে পৌঁছালে জাহাজটি আটকা পড়ে। জাহাজে সাড়ে সাত শতাধিক পর্যটক থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা