,

ট্রাম্পের সাথে রাশিয়ার সম্পর্কের নথি ফাঁস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের সাথে রাশিয়ার অন্তরঙ্গ সম্পর্কের নথি ফাঁস করেছে মার্কিন সংবাদমাধ্যম বাজফিড নিউজ।

গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানেরা ট্রাম্পের সাথে রাশিয়ার সম্পর্কের প্রমাণ সম্বলিত এ নথিগুলোর সারমর্ম ওবামা ও ট্রাম্পের কাছে হস্তান্তর করে। ওই নথিগুলোতে ট্রাম্পের গোপন অর্থনৈতিক ও ব্যক্তিগত তথ্য রাশিয়ার কাছে ছিল বলে উল্লেখ রয়েছে।

বুধবার সিএনএন-এর এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য প্রকাশের এক ঘন্টা পরই বাজফিড মূল নথির একটি অনুলিপি প্রকাশ করেছে। যদিও সিএনএন ওই নথি তাদের কাছেও আছে এটা স্বীকার করলেও সূত্রের গ্রহণযোগ্যতা যাচাই না করতে পারায় তা প্রকাশ থেকে বিরত থাকে বলে জানায়। একই দাবি করে নথি প্রকাশ থেকে বিরত ছিল সংবাদমাধ্যম নিই ইয়র্ক টামসও।

কিন্তু বাজফিড নথিগুলোকে ‘নির্দিষ্ট, যাচাইকৃত না হলেও ট্রাম্পের সাথে রাশিয়ার সম্পর্ক ও ট্রাম্পের যৌন কুপ্রবৃত্তির প্রমাণ’ হিসেবে বর্ণনা করেছে।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহেই ওবামা ও ট্রাম্প নথিগুলোর সংক্ষিপ্তসার দেখেছেন। কিন্তু এফবিআই প্রধান জেমস কমি, সিআইএ পরিচালক জন ব্রেনান, এনএসএ পরিচালক অ্যাডমিরাল মাইক রজার্স এবং জন ম্যাককেইন পুরো নথিগুলো দেখেছেন।

নথিগুলো প্রকাশ করার যুক্তি হিসেবেবাজফিড নিউজর এডিটন বেন স্মিথ এক খোলা বার্তায় তার সহকর্মী ও মার্কিন জনগণকে বলেছেন, ‘নথিগুলোকে ভিত্তি করে যুক্তরাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধিরা আলোচনা করছেন, সমালোচিত হচ্ছেন। তাই সাধারণ মানুষ নথিগুলো কেন দেখতে পারবে না, তার কোনো কারণ খুঁজে পাইনি আমরা। আমরা নথিগুলো প্রকাশ করছি, যাতে এগুলো পড়ে মার্কিন জনগন চলমান বিতর্কের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন।’

প্রকাশিত নথির প্রথম পৃষ্ঠা। ছবি: সংগৃহীত 

বাজফিডর কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় বেন স্মিথ বলেন, ‘আমরা নথিগুলো প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। নথিগুলো আমরা পেয়েছি কেন বেনসিঞ্জারের কাছ থেকে, যিনি বরাবররের মতোই তার আগ্রাহী রিপোর্টিংয়ের মাধ্যমে নথিগুলো সংগ্রহ করেছেন।’

তবে কেন বেনসিজ্ঞারের নাম উল্লেখ না করলেও নথি ফাঁসকারীকে সাবেক বৃটিশ গোয়েন্দা এবং তার কাজকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা স্বীকৃতি দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে সিএনএন-এর প্রতিবেদনে।

ওবামার ও ট্রাম্পের কাছে হস্তান্তর করা সংক্ষিপ্ত নথিতে যা আছে:

– পুতিনের নির্দেশে পশ্চিমা জোটগুলোর মধ্যে ঘৃণা ও বিভেদ ছড়ানোর লক্ষ্যে রাশিয়া সরকার গত ৫ বছর ধরে ট্রাম্পের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে।

– ট্রাম্প বরাবরই রাশিয়ার সাথে তার ব্যবসায়ী সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন। কিন্তু ভেতরে ভেতরে তিনি ও তার সহযোগীরা ক্রেমলিন থেকে ডেমোক্রেট ও অন্যন্য প্রতিন্দ্বন্দ্বীদের গোপন তথ্য পেয়েছেন।

– মস্কোতে অবৈধ যৌনতায় লিপ্ত হয়েছিলেন ট্রাম্প, এ তথ্য রাশিয়ার কাছে ছিল। এফএসবির একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের ওই যৌনতা, হয় এফএসবি আয়োজন করেছে, নতুবা সংস্থাটি গোপনে সেটি পর্যবেক্ষণ করেছে। এ ধরনের আরও কিছু গোপণ ও স্পর্শকাতর তথ্য দিয়ে ট্রাম্পকে ব্ল্যাকমেইল করতে সক্ষম হয়েছিল রাশিয়া।

পুরো নথিগুলো দেখতে পাবেন এখানে

সূত্র: বাজফিড, সিএনএন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে