,

ড্রেসিংরুমে ফিরে প্রায় কেঁদেই ফেলেছিলাম : মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিক মানে দিন-রাত পরিশ্রমের এক নাম। মুশফিক মানে বাড়তি নিবেদন। মুশফিক মানে কোনো সিরিজের আগে ব্যাপক প্রস্তুতি। নিউজিল্যান্ড সফরের আগেও ব্যতিক্রম হয়নি। মুশফিক দিনরাত পরিশ্রম করে নিজেকে তৈরি করছিলেন বাউন্সি উইকেটে ভাল করবেন বলে। প্রথম ম্যাচে সেই পথেই ছিলেন। কিন্তু হঠাৎ ব্যক্তিগত ৪২ রানের মাথায় ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। আজ জানালেন, ড্রেসিংরুমে ফিরে প্রায় কেঁদেই ফেলেছিলেন।

‘উইকেটগুলো দেখে যেটা মনে হয়েছে, আমি খুবই মিস করেছি। এজন্যই চোট পাওয়ার পর ড্রেসিং রুমে ফিরে প্রায় কেঁদেই দিয়েছিলাম। কারণ এসব দেশে এসে যে ভালো খেলে, তাদেরকে অন্যরকম ভাবে মূল্যায়ন করা হয়। আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম যে এখানে এবার ভালো খেলব। দুর্ভাগ্যজনক ভাবে হলো না।’ সংবাদ সম্মেলনে বলেন মুশফিক।

মুশফিক মনে করেন যেসব উইকেটে খেলা হচ্ছে সেখানে একটু মনোযোগ দিলে ভাল করা যেত, ‘যে উইকেটগুলো ছিল, আমাদের ব্যাটসম্যানরা আরেকটু নিবেদন দেখালে… তামিম বলেন, সাকিব, রিয়াদ ভাই, ইমরুল, সৌম্য, সবার জন্য বড় সুযোগ ছিল। এখন হতাশাটা না নিয়ে আমরা যেন পরের সুযোগটা নিতে পারি, সেই চেষ্টা করতে হবে।’

প্রথম ওয়ানডেতে মুশফিক ইনজুরিতে পড়ায় কিছুটা চিন্তায় পড়ে দল। তবে মুশফিক নিজেই জানালেন এখন তিনি বেশ ভালো আছেন, ‘আল্লাহর রহমতে আমি এখন শারীরিকভাবে ভালো আছি। রিকভারি খুব ভালো হচ্ছে। এসব ক্ষেত্রে শতভাগ রিকভারির কথা বলা কঠিন। কারণ এমন পরিস্থিতিতে কারেন্ট ইনজুরি আসারও সুযোগ থাকে। তবে আমি এখন অনেক ভালো অনুভব করছি। সেভাবেই দলের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে