,

বাবা-মা ছেলেকে শেখাবেন নারীদের সম্মান করা : শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : মা-বাবার গুরুত্বপূর্ণ এক দায়িত্ব হিসেবে পুত্রসন্তানদের নারীদের সম্মান করতে শেখানোর কথা বলেছেন বলিউড কিং শাহরুখ খান। দিনকয়েক আগে বেঙ্গালুরুর আলোচিত নারী নির্যাতনের ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই এসব কথা বলেন তিনি। সান্তাবান্তা ডটকমের খবরে জানা গেল এ বিষয়ে।

বেঙ্গালুরুতে এক নারীকে পাশবিক শারীরিক নির্যাতন করার ভিডিও ফুটেজ কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন বলিউডের অনেক রথী-মহারথী। শাহরুখও শামিল হয়েছেন তাঁদের সঙ্গে।

শাহরুখ বলেন, ‘আমি মনে করি, মা-বাবার জন্য এটা খুবই জরুরি, নিজের ছেলেকে শেখানো যে কীভাবে একজন নারীকে সম্মান করতে হয়।’

গত শনিবার মিডিয়ার সামনে অর্চনা কোচহার শোতে শাহরুখ এই কথা বলেন। এ অনুষ্ঠানের ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে মঞ্চে হেঁটেছেন শাহরুখ। শাহরুখ আরো বলেন, ‘পৃথিবীতে নারীদের শ্রদ্ধা নিশ্চিত করা উচিত।’

এর আগে বলিউডের সেলিব্রেটি সেলিম খান, শেখর কাপুর, অক্ষয় কুমার, ফারহান আখতার তীব্রভাবে বেঙ্গালুরুর এই ঘটনার প্রতিবাদ জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা