,

বাংলাদেশ সব সময়ই আমাদের চাপে রেখেছে : উইলিয়ামসন

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের ক্রিকেট সমালোচকরা বলছেন, টেস্টেও ন্যূনতম প্রতিরোধ গড়তে পারবে না বাংলাদেশ। তবে এমনটা মনে করছেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই দলপতি জানিয়েছেন, একটা ম্যাচও জিততে না পারলেও বাংলাদেশ প্রতিটি ম্যাচেই চাপে রেখেছে তাঁদের। প্রথম টেস্টের আগের দিন করা সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, ‘প্রতিটি ম্যাচেই দারুণ খেলেছে তারা। হয়তো ফলাফলটা তাদের পক্ষে যায়নি, তবে চাপ সৃষ্টি করেছিল দলটি।’

কিউই অধিনায়ক মনে করেন, টেস্টেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়বে মুশফিকের দল। তিনি বলেন, ‘তাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ। বেশ কয়েকজন প্রতিভাবান পেসার রয়েছেন। আগে এ ধরনের কন্ডিশনে খেলেনি বলেই কিছুটা পিছিয়ে। তবে আশা করছি, টেস্টে দারুণ করবে তারা।’ বাংলাদেশের পেসারদের নিয়ে খানিকটা দুশ্চিন্তায় আছেন স্বাগতিক অধিনায়ক। ‘ওদের পেসাররা অনেক গতিতে বল করেন। এই কন্ডিশনে তাঁরা চাপে ফেলতে পারেন আমাদের।’

কেন উইলিয়ামসন আরো মনে করেন, ওয়ানডে, টি-টোয়েন্টি ক্রিকেটের মতো টেস্টেও একদিন বিশ্ব কাঁপাবে বাংলাদেশ। তিনি বলেন, ‘বাংলাদেশ দলটা তরুণ। আর কিছু ম্যাচ খেললে অনেক ভালো ক্রিকেটারে পরিণত হবে তারা।’ বাংলাদেশের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটাই দিতে হবে বলে জানান কিইউ দলপতি, ‘আগেই বলেছি, দলটা তরুণ ও প্রতিভাবান। তাই তাদের বিপক্ষে জিততে হলে সেরাটাই দিতে হবে আমাদের।’

টেস্ট সিরিজে ফিরছেন কিউই দলের অন্যতম ব্যাটিংস্তম্ভ রস টেলর। টি-টোয়েন্টি সিরিজ মিস করায় হতাশা ব্যক্ত করেছেন এই ক্রিকেটার। গত মাসের প্রথম দিকে চোখের অপারেশনের কারণে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি রস টেলর। টি-টোয়েন্টি সিরিজে ফেরার কথা ছিল তাঁর। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ মাইক হেসন। তবে সিরিজটা মিস করায় হতাশা ব্যক্ত করেন টেলর, ‘একজন ক্রিকেটার হিসেবে আপনি সব সময়ই খেলতে চাইবেন। বসে থাকাটা হতাশার। তবে সুস্থতা সবার আগে।’

টেস্ট সিরিজ শুরুর আগে দারুণ এক রেকর্ডের সামনে রয়েছেন রস টেলর। আর একটি মাত্র সেঞ্চুরি করলেই দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান মার্টিন ক্রোর পাশে বসবেন টেলর। ১৭ সেঞ্চুরি করে টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক সাবেক কিউই অধিনায়ক মার্টিন ক্রো। আর একটি সেঞ্চুরি হলে সাবেক অধিনায়কের পাশে বসবেন টেলর। আর দুটো শতক হলে দেশের পক্ষে সর্বোচ্চ শতক করা রেকর্ড গড়বেন এই ডান হাতি ব্যাটসম্যান। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন টেলর। চোখের অপারেশনের আগে ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরি। সুস্থ হয়ে মাঠে ফিরেও রান পেয়েছেন। নিউজিল্যান্ড ঘরোয়া ক্রিকেটে ৮০ ও ৮২ রানের দুটি ভালো ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টটা হবে বেসিন রিজার্ভে। এই মাঠে টেলরের রেকর্ডটা দারুণ। গত দুটি সিরিজেই এখানে শতকের দেখা পেয়েছেন তিনি।

টেলর জানালেন, ঘরের মাঠে টেস্ট সিরিজে ফেভারিট নিউজিল্যান্ডই। তবে বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘তারা খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায়নি, তাই এখানে খেলাটা সহজ হবে না। তবে তাদের সহজে নেওয়াটা ঠিক হবে না। কারণ, দলটিতে দারুণ কয়েকজন ক্রিকেটার আছে।’

আগামীকাল ভোর ৪টায় ওয়েলিংটনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে