,

মুক্তিযুদ্ধের ছবি নিয়ে আসছেন ফেরদৌস-মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : ‘পোস্টমাস্টার ৭১’ ছবির গানের শুটিং শেষ। আর ছবির শুটিংয়ের কাজ ফুরাতেও বাকি মাত্র কয়েক দিন। আগামী এক সপ্তাহের মধ্যে একদিনের সিক্যুয়েন্সের শুটিং করা হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক আবির খান। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন ফেরদৌস ও মৌসুমী। গতকাল গাজীপুরের পাতার দরগা শুটিং স্পটে গানের শুটিংয়ে অংশ নিয়েছেন ঢালিউডি ছবির একসময়ের জনপ্রিয় এই জুটি।

আবির খান বলেন, ‘আমরা গতকাল ছবির গানের শুটিং শেষ করেছি। শুটিংয়ে অংশ নেন ফেরদৌস ও মৌসুমী ম্যাডাম। ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। আর মাত্র একদিন সিক্যুয়েন্সের শুটিং করলেই কাজ শেষ হবে। মৌসুমী ম্যাডামের একটা সমস্যার কারণে আজ শুটিং করতে পারছি না। আগামী সপ্তাহখানেকের মধ্যে আমরা একদিনের শুটিং করতে পারব। তাহলেই ছবির শুটিং শেষ হয়ে যাবে।’

মুক্তিযুদ্ধের অনেক ছবি এর আগেও দর্শক দেখেছেন। এই ছবিতে বিশেষত কোন দিকে মনোযোগ দেওয়া হয়েছে—এ প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘আসলে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে যাঁরা ছিলেন, এঁদের যে কাউকে নিয়ে একাধিক ছবি নির্মাণ করা যায়। এর আগে অনেক মুক্তিযুদ্ধের ছবি হয়েছে, আগামীতেও হবে। আমি এই ছবিতে তৎকালীন সরকারি কর্মকর্তাদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।’

ছবির গল্প নিয়ে পরিচালক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় খবর আদান-প্রদানের জন্য চিঠি ছাড়া আর কোনো মাধ্যম ছিল না। অফিসগুলোতে কিছু টেলিফোন বা টেলিগ্রাম ব্যবহার করা হতো। গল্পে দেখা যাবে যে, একজন পোস্টমাস্টার কীভাবে নিজের জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নিয়েছে। কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় খবর পৌঁছে দিয়েছে। এ ধরনের একটি গল্প নিয়ে আমরা নির্মাণ করছি এই ছবিটি।’

ছবির মুক্তির বিষয়ে পরিচালক বলেন, ‘আমরা ২৬ মার্চ ছবিটি মুক্তি দিতে চাই। এই হিসাব করেই আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে এডিটিং-ডাবিংয়ের কাজ শেষ পর্যায়ে। আশা করি, চলতি মাসের শেষ দিকে ছবিটি সেন্সরে জমা দিতে পারব।’ এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা