,

ইসি গঠনে আইন তৈরির নির্দেশনা চেয়ে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের নিয়োগে আইন তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ওই রিট করেন।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও সিইসিকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ এনটিভি অনলাইনকে জানান, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী, সিইসি ও ইসি সদস্যদের নিয়োগে রাষ্ট্রপতিকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এখনো নিয়োগে কোনো আইন তৈরি করা হয়নি। এ জন্য এ-সংক্রান্ত আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা