বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁদলেন ওবামা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফার্স্টলেডি মিশেল ওবামার নাম উচ্চারণ করেই বাকরুদ্ধ হয়ে পড়লেন বিশ্বের সবচেয়ে শক্তিধর প্রেসিডেন্ট বারাক ওবামা। তার মুখে কোনো কথা সরলো না বেশ কিছুটা সময়। আবেগে আপ্লুত হয়ে মঞ্চে দাঁড়িয়ে কাঁদছেন বারাক ওবামা। তার চোখ ছল ছল অশ্রুতে। বার বার দু’ঠোঁট ভিজিয়ে নেওয়ার চেষ্টা করছেন। চোখে মুখে ভেঙে পড়ছে বাধভাঙা এক কান্না। টিস্যু হাতে নিয়ে চোখের কোণ থেকে অশ্রু মুছলেন যুক্তরাষ্ট্রকে স্বপ্নদ্রষ্টা ও বিশ্বের বুকে, যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাসের জন্ম দেওয়া বারাক ওবামা।

গতকাল মঙ্গলবার শিকাগোর লেকফ্রন্ট কনভেনশন সেন্টারের ম্যাককরমিস প্লেসে বিদায়ী ভাষণ দেন বারাক ওবামা। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের মানুষের কাছ থেকে বিদায় নেন।

এ সময় ওবামার সামনে দর্শক সারিতে বসা ছিলেন স্ত্রী মিশেল ওবামা। তার পাশে মেয়ে মালিয়া। পিতার এমন দৃশ্য দেখে মালিয়াও কাঁদছিল। তাকে সান্তনা দিচ্ছেন মিশেল ওবামা।

স্ত্রীর দিকে তাকিয়ে বারাক ওবামা বললেন, মিশেল গত ২৫টি বছর তুমি শুধু আমার স্ত্রী, আমার সন্তানদের মা-ই ছিলে না। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তুমি চাও নি এমন ভূমিকাও তুমি নিয়েছো। তুমি এটা করেছো সদগুনে, চারিত্রিক দৃঢ়তায়, মানবীয় গুণে। তুমি হোয়াইট হাউজকে এমন একটি স্থানে পরিণত করেছ যা হবে প্রতিটি মানুষের। নতুন প্রজন্মকে দেখিয়েছ দূরদৃষ্টি। কারণ, তুমি এর ‘রোল মডেল’। তুমি আমাকে গর্বিত করেছ। যুক্তরাষ্ট্রকে গর্বিত করেছ তুমি। এসময় তার চোখে পানি চলে আসে। এক পর্যায়ে ওবামা একটি টিস্যু বের করে চোখের পানি মুছতে শুরু করেন।

দু’মেয়েকে উদ্দেশ্য করে বারাক ওবামা বলেন, অজানা অচেনা পরিস্থিতির ভিতর দিয়ে মালিয়া ও সাশা তোমরা বিস্ময়কর, স্মার্ট, সুন্দরী নারীতে পরিণত হয়েছো। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তোমাদের মধ্যে রয়েছে করুণাময় মন, সুচিন্তিত চিন্তাভাবনা ও পুরো ধৈর্য্য। আমি তোমাদের পিতা হতে পেরে নিজেকে সবচেয়ে বেশি গর্বিত মনে করছি।

টানা দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের পর আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বারাক ওবামা। ক্ষমতা হস্তান্তরের আগে এটাই তার শেষ ভাষণ। মঞ্চে উঠে তিনি আমেরিকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘গুডবাই’।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু