,

গিনেজে নাম লেখাতে বিশ্বের সবচেয়ে বড় আইসিটি ক্লাস (ভিডিও)

news-image

গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম লেখাতে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ব্যবহারিক ক্লাস করানো হলো কিশোরগঞ্জের কুলিয়ারচরে।
বুধবার বেলা ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়। যেখানে অংশ নিয়েছে কুলিয়ারচর উপজেলার বিভিন্ন স্কুলের পঞ্চম থেকে সপ্তম শ্রেণির তিন হাজারেও বেশি শিক্ষার্থী।
এ আয়োজনে অংশ নিতে সকাল থেকেই দলে দলে শিক্ষার্থীদের ঢল নামে কুলিয়ারচর থানা মাঠে। অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে স্কুল পর্যায়ের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে পাঠদান করানো হয় একই ক্লাসে।
যেটি হবে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর বড় ব্যবহারিক ক্লাস। এর আগে গত বছরের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দুই হাজার ৯শ’ শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত বিজ্ঞান ও আইসিটি বিষয়ক বড় ব্যবহারিক ক্লাস বিশ্ব রেকর্ড করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা