বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ৬৫ হাজার রোহিঙ্গার প্রবেশ : জাতিসংঘ

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে এ পর্যন্ত ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

গতকাল সোমবার মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দূত ইয়াংহি লি দেশটির কাচিন রাজ্য পরিদর্শনে যান। জাতিগত বিরোধে সেখান থেকে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইয়াংহি লি দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাখাইন রাজ্য পরিদর্শনে যাবেন।

জাতিসংঘের ত্রাণ সংস্থা মানবিক সমন্বয়বিষয়ক কার্যালয় জানিয়েছে, ‘৫ জানুয়ারি পর্যন্ত আনুমানিক ৬৫ হাজার রোহিঙ্গা কক্সবাজারে নিবন্ধিত আশ্রয়কেন্দ্রে বাস করছে।’

এর আগে মিয়ানমার পরিদর্শনে গিয়ে এক মন্তব্যের কারণে জাতিসংঘের কর্মকর্তা হুমকি ও বিক্ষোভের মুখে পড়েছিলেন। তখন তিনি রোহিঙ্গাদের চিকিৎসার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছিলেন।

এক রোহিঙ্গা শরণার্থীর বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী তার সাত সন্তানকে হত্যা করেছে। এমন অনেক পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে ফেলা হয়েছে। নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন অনেকেই।

উত্তর রাখাইন রাজ্যে বিদ্রোহীদের দমন করতে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের আগে ও পরে এ রোহিঙ্গারা প্রবেশ করে।

এদিকে, রোহিঙ্গা নাগরিকদের নির্যাতনের ভিডিও প্রকাশের পর দেশটির সরকার বলছে, ওই বিচ্ছিন্ন ঘটনায় জড়িত কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নয় সেনা নিহত হয়। এরপর রাখাইন রাজ্যে অভিযান শুরু করেন সেনারা।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল