,

‘কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে রাজস্ব বোর্ড’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : যারা কর ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

 

মঙ্গলবার বিকেলে সাভার উপজেলায় উন্নয়ন মেলার ভ্যাট শিক্ষণ ফোরাম (VEF) ও কর শিক্ষণ ফোরাম (TEF) আয়োজিত কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, যারা সরকারের কর ফাঁকি দিচ্ছেন। তারা যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ২১ ডিসেম্বর থেকে রাজস্ব বোর্ড কাজ শুরু করেছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে তিনি সরকারের উন্নয়নের ছোঁয়া প্রতিটি ঘরে পৌঁছে দিতে সবার প্রতি আহবান জানান।

কুইজ প্রতিযোগীতায় সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে থেকে ১২ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে কর অঞ্চল ১২ এর কমিশনার শাহীন আক্তারসহ রাজস্ব বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা