,

বিশ্বকাপে খেলবে ৪৮ দল

news-image

 

স্পোর্টস ডেস্ক :৪৮ দলের অংশগ্রহণে ফুটবল বিশ্বকাপ আয়োজনের আলোচনা চলছিল অনেক দিন ধরেই। এবার সেটি চূড়ান্তও হলো।

 

আজ জুরিখে ফিফা কাউন্সিলের সভা শেষে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সাল থেকে বিশ্বকাপ হবে ৪৮ দলের।

সভায় ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। নির্বাচনী ইশতেহারে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ইনফান্তিনো।

নতুন ফরম্যাটে ৪৮ দল ১৬টি গ্রুপে ভাগ হয়ে খেলবে বিশ্বকাপ। প্রতি গ্রুপে থাকবে ৩টি করে দল। গ্রুপ পর্বে থাকবে পেনাল্টি শুটআউট।

গ্রুপ পর্বে প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপের সেরা দুটি দল উঠবে নকআউট পর্বে। ৩২টি দলকে নিয়ে হবে প্রথম নকআউট পর্ব। টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৮০টি। বর্তমানে ৩২ দলের ফরম্যাটে ম্যাচ হয় মোট ৬৪টি।

১৯৯৮ সালের আসর থেকে ৩২ দলের বিশ্বকাপ হয়ে আসছে। ২০১৮ ও ২০২২ সালে পরের দুটি আসরও হবে ৩২ দলের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের