,

প্রধান শিক্ষকের দূনীর্তির প্রতিবাদে ও অপসারনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাপড়িয়া সদর উপজেলার মৈন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দূনীর্তির প্রতিবাদে ও অপসারনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে মৈন্দ গ্রীন ক্লাবের সভাপতি এড: ইয়াকূব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মো:জাকির হোসেন,আব্দুল্লাহ আল মামুন,বাবুল মিয়া,হারিছ মিয়া মেম্বার,নরেস চন্দ্র ঝৃষি মেম্বার,কাজী মো:হাবিব,সাকিনা আক্তার,লিম্পা আক্তার প্রমুখ।এতে বক্তারা প্রধান শিক্ষক জহুর আহাম্মেদ এর বিরোদ্ধে দদীর্ঘদিন যাবত বিদ্যালয়ে নানা অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্মসাত করার অভিযোগ এনে তাকে অবিলম্বে অপসারনের দাবি জানান।বক্তারা আরো বলেন,এলাকার গরীব শিক্ষার্থীদের নামে আসা উপবৃত্তি,বই সহ নানা সুযোগ সুবিধা প্রধান শিক্ষকের কারনে ছাত্রছাত্রীরা পাচ্ছে না।এ কারনে অনেক গরীব ছেলে মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীসহ নানা শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।এলাকবাসীর দাবী সংশ্লিষ্টরা দ্রুত বিষয়টি সমাধা করে শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার আহব্বান জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা