,

আবারও শীর্ষে সাকিব আল হাসান

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডেতে আবারও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন সাকিব আল হাসান। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও দুই নম্বর র‍্যাঙ্কিংয়ে রয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে নিজের অলরাউন্ডার ক্যারিয়ারে ৩৭৭ রেটিং পয়েন্ট যোগ করে সবার ওপরে ওঠেন সাকিব। দুইয়ে চলে যাওয়া ম্যাথিউসের বর্তমান রেটিং পয়েন্ট ৩৩৫। আর লঙ্কান অধিনায়ক থেকে চার রেটিং পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে আফগানিস্থানের মোহাম্মদ নবী।

এদিকে টি-২০ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩৮৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে সাকিব। ভারতের রবিচন্দ্রন অশ্বিন টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন। ৪০৫ পয়েন্ট নিয়ে তারপরেই সাকিব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা