,

টলিউড অভিনেত্রীকে ৫ জন মিলে শ্লীলতাহানি

news-image

নিউজ ডেস্ক : ইংরেজি নতুন বছর বরণের রাতে শহরের রাস্তায় টলিউডের এক অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই ঘটনায় পাঁচজনকে গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ।

একটি গাড়িও আটক করা হয়েছে। গাড়িটি ধৃতদের।
অভিনেত্রীকে শ্লীলতাহানির ঘটনাটি ঘটে ৩১ ডিসেম্বর রাতে। জানা গেছে, এক বন্ধুর সঙ্গে নৈশ পার্টি সেরে ফিরছিলেন ওই অভিনেত্রী ও তাঁর এক পুরুষ বন্ধু। বাড়ি ফেরার সময় রাত ২ টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি পান দোকানের সামনে দাঁড়ান তাঁরা। সেইসময় সেখানে উপস্থিত ৫ যুবক তাঁদের উপর চড়াও হয়। বাধা দিতে গেলে হেনস্থার শিকার হন অভিনেত্রী। তার বন্ধুকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনাটি চারু মার্কেট এলাকায় হলেও রাতেই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। কারণ, তাঁর বাড়ি যাদবপুর থানা এলাকাতে।

ঘটনার তদন্তে নামে পুলিশ। রাস্তার সিসিটিভি ক্যামেরার সুত্র ধরে গতকাল রাতে লেক মার্কেট ও চারু মার্কেট থানা থেকে গ্রেপ্তার করা হয় ৫ জনকে। ধৃতেরা হলো শেখ সুরজউদ্দিন, শেখ শাহিলউদ্দিন, আনন্দ মণ্ডল, গৌতম নস্কর, বিশ্বজিত দাস। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা