,

জুলহাজ-তনয় হত‌্যা: ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল

news-image

নিউজ ডেস্ক : সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয় হত‌্যার দুই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ফের আলোচিত ওই ঘটনায় হওয়া হত্যা ও অস্ত্র আইনের মামলায় মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দিতে ব‌্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন ৮ ফেব্রুয়ারি নতুন দিন ঠিক করে দেন।

এবার নিয়ে তদন্ত প্রতিবেদন জমার তারিখ নয়বার পেছানো হলো বলে আদালত সংশ্লিষ্ট পুলিশ সদস্য নূরুল ইসলাম জানিয়েছেন। এর আগে গতবছরের ১৩ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল।

হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্তকর্তা একই ডিবির পরিদর্শক নুরুল আফসার। ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা ইউএসএইডের কর্মকর্তা জুলহাস মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে।

জুলহাজ বাংলাদেশে সাব্কে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। তিনি রূপবান নামের একটি ম্যাগাজিন সম্পাদনাও করতেন। জুলহাজের সঙ্গে নিহত তনয় নাট্য সংগঠন লোক নাট্যদলের শিশু সংগঠন পিপলস থিয়েটার এ জড়িত ছিলেন।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা