,

এমপি লিটন হত্যা: শিবির নেতাসহ গ্রেপ্তার ২

news-image

নিউজ ডেস্ক : দুর্বৃত্তদের গুলিতে নিহত সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা ঘটনায় গাইবান্ধা শহর ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্যা আল মামুনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গত তিনদিনে এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মোট আটজনকে রিমান্ডে নিয়েছে। এদের মধ্যে একজন সুন্দরগঞ্জ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মাসুদ, একজন সুন্দরগঞ্জ উপজেলা পূর্ব অঞ্চলের জামায়াত আমীর সাইফুল ইসলাম মন্ডল এবং অন্য ছয়জনও জামায়াত নেতা-কর্মী।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, গাইবান্ধা শহর ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্যা আল মামুনসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে রবিবার রাতে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে