,

বিচ্ছেদের পর মন স্বাভাবিক রাখতে

news-image

অনলাইন ডেস্ক: সম্পর্কের বিচ্ছেদের পর নিজেকে চার দেওয়ালের ভেতর বন্দি করে ফেলেছে। এই কাজটা বেশিরভাগ নারীরাই করে থাকেন। এই তালিকার ভেতর যদি আপনি বা আপনার কেউ থেকে থাকেন তাহলে তার জন্য নীচের পরামর্শগুলো কিন্তু উপকারে আসতে পারে।

মনের দুয়ার খোলা রাখুন: সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মানে এই নয়, সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। বন্ধুদের সঙ্গে পার্টি হোক বা পারিবারিক অনুষ্ঠান, অথবা আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ, একটু যাওয়ার চেষ্টা করুন। কে জানে, হয়তো সেখানেই পেয়ে যেতে পারেন আপনার মিঃ অথবা মিসেস রাইটকে।

নিজের চরকায় তেল দাও: কিছুদিন এমন মেজাজেই চলুন। অপ্রস্তুত হতে পারেন এমন অনেক প্রশ্নই বুলেটের মতো আসবে আপনার দিকে। ম্যাট্রিক্সের কায়দায় জাস্ট কাটিয়ে দিন৷সমান্তরালে কানের সদ্ব্যবহারের টাইম এসে গিয়েছে মনে করে এপার ওপার করে দিন যাবতীয় প্রশ্নবান। দেখবেন একটু হলেও হালকা লাগছে।

সোশ্যাল মিডিয়াকে বিদায়: একেবারের জন্য এমনটা করতে বলা হচ্ছে না। কিছুদিনের জন্য এটা করতে পারলে আখেরে আপনার মনই ভালো থাকবে। বন্ধুবান্ধবদের পার্টি, প্যাচ-আপ, বিয়ে এসব ছবি দেখা থেকে খানিক চোখকে বিরতি দিলে, মনেও তার ভালো প্রভাব পড়বে। পারলে বাছাই করা কাছের বন্ধুদের সঙ্গে ইনডিভিজুয়ালি যোগাযোগ রাখুন।

নতুনের টানে: কোনও খোঁজ নয়, মনকে শুধু আরও একটু মেলে ধরুন। আরও অনেক বেশি সময় দিন বন্ধু-পরিবার-পরিজনকে। নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলুন সুযোগ পেলে। নিজের প্রতিভা, যা প্রেমের চাপে বসে গিয়েছিল অথবা ধুলো পড়ে গিয়েছিল, সেগুলো একটু ঘষেমেজে নিন এই বেলা। কাজে থাকলে কিন্তু মন অনেক ভালো থাকে। বিশেষ করে তা যদি আপনার প্যাশন হয়, তাহলে তো কথাই নেই।

খানা-পিনা-আড্ডা: এক অব্যর্থ দাওয়াই কিন্তু খাবার। মন খারাপ থাকলে, একটু খাওয়াদাওয়া, আর আড্ডাতে মন সংযোগ করেই দেখুন, তবে তা অবশ্যই সীমার মধ্যে। আড্ডা, গসিপ, পিএনপিসি কিন্তু এসময়টা কাটিয়ে উঠতে অনেক সাহায্য করে৷ আর যদি শপিং ভালোবাসেন তাহলে তো কথাই নেই। আপনার মন একটু হলেও আরাম পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে